Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Pakistan Bus Accident: গভীর গিরিখাতে যাত্রীবাহী বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত কমপক্ষে ৪০

Loading... আন্তর্জাতিক
Pakistan Bus Accident: গভীর গিরিখাতে যাত্রীবাহী বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত কমপক্ষে ৪০
#Pakistan News #Bus Accident at Pakistan #Deadly Bus Accident #Bengali News #International News #সংবাদ #পাকিস্তান খবর #বাস দুর্ঘটনা #পাকিস্তান বাস দুর্ঘটনা খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এক মর্মান্তিক ঘটনা ঘটে গেলো পাকিস্তানের পাখতুনখোয়া সীমান্তের কাছাকাছি এক গিরিখাতে।ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছাকাছি এক গিরিখাতে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও আট। জানা গিয়েছে, লাগামছাড়া গতিতে চলছিল কোয়েত্তা থেকে পেশোয়ারগামী বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। জানা গিয়েছে, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। যা তার ক্ষমতার চেয়ে অনেক বেশি। আর সেই কারণেই ওই দুর্গম অঞ্চল দিয়ে যেতে নিয়ন্ত্রণ হারায় গতিশীল বাসটি। ফলে অচিরেই তা খাদে পড়ে যায়। স্থানীয় প্রশাসন দ্রুত এলাকায় পৌঁছে যায়। হাজির হয় অ্যাম্বুল্যান্সও। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকারী দলও পরে বাকিদের সঙ্গে যোগ দিয়েছে। 

  আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিথর দেহগুলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটিতে সব মিলিয়ে ৩৬ জন যাত্রী ছিল। কিন্তু অন্য একটি বাস খারাপ হয়ে যাওয়ার ফলে সেই বাসের ১২ জনকে এই বাসে তোলা হয়। অতিরিক্ত যাত্রী থাকার ফলেই সহজেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, মাসের প্রথমদিনই বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পাকিস্তান। ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে কোচিং সেন্টারের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয় ১৪ শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। আহত আরও ৯ জন।

সর্বশেষ আপডেট: