Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 21/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ukraine: ইউক্রেনের বন্দরে হামলা রাশিয়ার -৪ ভারতীয়র মৃত্যু

Loading... আন্তর্জাতিক
Ukraine: ইউক্রেনের বন্দরে হামলা রাশিয়ার -৪ ভারতীয়র মৃত্যু
#Ukraine #Russia #War #Attack #ইউক্রেন রাশিয়া যুদ্ধ #নাবিক মৃত্যু #জাহাজ হামলা India

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবার নতুন করে ভয়ঙ্কর রুপ নিতে চলেছে। এরই মধ্যে নতুন করে শুরু হয়ে গেলো ইউক্রেন  রাশিয়ার যুদ্ধ। ইরান যুদ্ধের মধ্যেই এবার ইউক্রেনের একটি বন্দরে জাহাজে ভয়াবহ হামলা। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ ভারতীয় নাবিকের। এই হামলায় রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে কিয়েভ। গোটা ঘটনায় নিন্দায় সরব নয়াদিল্লি। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভুট্টাবাহী জাহাজটির নাম ‘গোল্ডেন লিও’। এটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী। রবিবার ওডেশা বন্দর থেকে নির্ধারিত সময়ে সেটি রওনা দিয়েছিল। কিন্তু কিছুটা যাওয়ার পর জাহাজটিতে আচমকা আছড়ে পড়ে তিনটি ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে বাণিজ্যতরীটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। হামলার পরই উদ্ধারকাজে নামে ইউক্রেনের সেনা। রাতভর তল্লাশির পর ১৭ জন জাহাজকর্মীকে উদ্ধার করা হয়।

 কিয়েভের তরফ থেকে জানানো হয়েছে, হামলায় মৃত্যু হয়েছে ৯ জন জাহাজকর্মী এবং ১ জন পাইলটের। তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ইউক্রেনের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া। যদিও মস্কো এখন পর্যন্ত মুখ খোলেনি। এই হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। সোমবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত এই হামলার নিন্দা জানায়। বাণিজ্যিক জাহাজকে নিশানা করা ও নিরীহ নাবিকদের হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত। ইউক্রেনের ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে।’
 

সর্বশেষ আপডেট: