Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Pakistan: প্রবল জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান!

Loading... আন্তর্জাতিক
Pakistan: প্রবল জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান!
#Pakistan #International News #Petrol Crisis #Petrol #পেট্রোল #জ্বালানি সংকট #পাকিস্তান #বিধিনিষেধ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আমাদের স্মরণে আসছে সেই করোনা কালের লক ডাউনের কথা। প্রবল জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের দাদা হতে গিয়ে ফেঁসে গেলো পাকিস্তান নিজেই। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে একাধিক নতুন বিধিনিষেধ ঘোষণা করল শাহবাজ শরিফের সরকার। সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো থেকে শুরু করে নতুন সরকারি গাড়ি কেনায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা- বাদ যাচ্ছে না কোনও ক্ষেত্রই। শুধু সরকারি খরচ কমানো নয়, সাধারণ মানুষের জীবনযাপনেও পড়ছে এই সিদ্ধান্তের প্রভাব। বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য বিবাহ-সংক্রান্ত অনুষ্ঠানে মাত্র একটি পদ পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। দোকান, বাজার ও শপিং মল বন্ধ করতে হবে রাত ৯টার মধ্যে। রেস্তরাঁ, ক্যাফে ও খাবারের দোকান রাত ১১টার পর চালানো যাবে না। তবে হোম ডেলিভারি ও টেক অ্যাওয়ে পরিষেবাকে এই সময়সীমার বাইরে রাখা হয়েছে।

  বৃহস্পতিবার পাকিস্তানের ক্যাবিনেট ডিভিশন এই নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশগুলি অবিলম্বে কার্যকর হয়েছে। কিছু বিধিনিষেধ, বিশেষ করে সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ কমানো এবং সরকারি কর্মীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, আপাতত তিন মাস কার্যকর থাকবে। নতুন কৃচ্ছ্রসাধন প্যাকেজের অন্যতম বড় সিদ্ধান্ত হল সরকারি কাজে নতুন কোনও গাড়ি কেনা যাবে না। গাড়ির ধরন নির্বিশেষে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রয়োজনীয় কেনাকাটা ছাড়া  দীর্ঘস্থায়ী পণ্য কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে উন্নয়নমূলক প্রকল্পগুলিকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয় খরচ এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।

সর্বশেষ আপডেট: