Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ukraine : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুসহ ১৪ জন

Loading... দেশ
Ukraine : রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুসহ ১৪ জন
#News #Breaking News #Ukraine #Volodymyr Zelenskyy #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) এই তথ্য জানিয়েছেন। চলতি বছরের এখনো পর্যন্ত রাশিয়ার এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

{link}

গতকাল অর্থাৎ শুক্রবার এই হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ভিডিওতে  দেখা গেছে ফুটপাত জুড়ে মৃতদেহ ও আহতদের দেহ বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি। নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

{link}

সেখানে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে। নিপ্রোপেত্রভক্সের গর্ভনর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

সর্বশেষ আপডেট: