Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস! অব্যাহতি পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল

Loading... দেশ
Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস! অব্যাহতি পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল
#Arvind Kejriwal News #Bengali News #Manish Sisodia #AAP #Aam Admi Party #Politics #News Today #সংবাদ #অরবিন্দ কেজরীওয়াল #মনীশ সিসোদিয়া #রাজনীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  রাজনীতিতে সব সম্ভব। তাই রাজনীতিকে 'সম্ভাব্যতার শিল্প' বলা হয়। শুধু দিল্লি অধিকার করার জন্য কয়েকজন নির্দোষ মানুষকে এভাবে জেলে ঢুকিয়ে দেওয়া শুধু অপরাধ নয়, আমানবিকতা। দিল্লির রাউস অ্যাভিনিউ  আদালত প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতি মামলা থেকে এদিন অব্যাহতি দিয়ে জানিয়েছে, মামলাটি বিচারপর্বে যাওয়ার জন্য যে ন্যূনতম মানদণ্ড থাকে, তা পূরণ করতে ব্যর্থ। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস হলেন AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া। তাঁদের এই মামলা থেকে রেহাই দিল দিল্লির কোর্ট। এই দুই নেতার বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা হয়েছিল, সেগুলি খারিজ করে দিয়েছে আদালত। ফলত বিরাট স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী। ক্লিন চিট পেয়ে আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল। বললেন, 'সত্যের জয় হয়েছে।'

{link}

  সত্যি তো কেজরি চুরি করেছে, এটা ভাবতে পারছিল না দেশের মানুষ। কিন্তু জোর করে তাকে 'চোর' বানানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছে। শুক্রবার আদালত মন্তব্য করে, 'গুরুতর অভিযোগ অবশ্যই বস্তুগত প্রমাণ দ্বারা সমর্থিত হতে হবে। ষড়যন্ত্রের ভূমিকায় যে আরোপ করা হয়েছে, তা নথিপত্রে টেকসই নয়।' এছাড়া আদালত বলে, 'উচ্চপদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রামাণ্য না হয় তাহলে জনআস্থা ক্ষুন্ন হয়।' আদালতের আরও পর্যবেক্ষণ, আবগারি নীতির পিছনে কোনও সামগ্রিক ষড়যন্ত্র বা অপরাধমূলক অভিপ্রায়ের প্রমাণ পাওয়া যায়নি। জামিনের পর আবেগপ্রবণ হয়ে পড়েন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংবাদমাধ্যের ক্যামেরার সামনে ভেঙে পড়েন তিনি। বলেন, 'ম্যায় কট্টর ইমানদার।' কেজরিওয়ালের কথায়, 'কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি কেবল সততাই অর্জন করেছি।' এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি বলেন, 'ক্ষমতার জন্য সরকার ফেলে দেওয়ার চেষ্টা না করে জনগণের সেবা করে ক্ষমতায় থাকা উচিত। আদালতের রায় আমার নির্দোষ সত্তার প্রমাণ। সত্যের জয় হোক।'

সর্বশেষ আপডেট: