Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bihar Election: সমান সমান আসনে লড়বে BJP ও JDU! ঘুটি সাজানোর লড়াইয়ে পিছিয়ে ইন্ডিয়া জোট

Loading... দেশ
Bihar Election: সমান সমান আসনে লড়বে BJP ও JDU! ঘুটি সাজানোর লড়াইয়ে পিছিয়ে ইন্ডিয়া জোট
#Bihar Election 2025 #Bihar Election News #Bihar Assembly Election #BJP JDU Alliance #NDA

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিহারের বিধানসভা ভোট আসন্ন। NDA গুটি প্রায় সাজিয়ে নিয়েছে। সেই দিক থেকে অনেকটা পিছিয়ে INDIA জোট। রবিবার বিকেলের মধ্যেই NDA নিজেদের অবস্থান পরিষ্কার করে দিলো। BJP ও JDU, দুই দলই ১০১টি করে আসনে বিধানসভায় লড়বে। রবিবার দিল্লিতে দীর্ঘ বৈঠকে বসে দুই দল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, এই সমবন্টন বেশ তাৎপর্যপূর্ণ। অবশেষে বিহারে ‘বড়ে ভাই-ছোটে ভাই’ তত্ত্বের অবসান ঘটল। অন্যদিকে চিরাগ পাসওয়ানের LJP(রামবিলাস) ২৯টি আসন পেয়েছে। উপেন্দ্র কুশওয়াহার দল RLM লড়বে ৬টি আসনে। জিতনরাম মাঁঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)কেও ৬টি আসন দেওয়া হয়েছে। এখন দেখার বিরোধী জোট কত দ্রুত তাদের সিট বন্টন করতে পারে!

{link}

   তবে এই সমান আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এতদিন পর্যন্ত বিহারে জেডিইউ কে সবাই ঠাট্টা করে এনডিএর ‘বড়ে ভাই’(দাদা) বলত। সেখানে বিজেপি ‘ছোটে ভাই’। কিন্তু এইবার দুই দলেরই সমান সমান, ১০১টি করে আসন ভাগ হয়েছে। বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল অবশ্য এর আগেই এই সমবন্টনের ইঙ্গিত দিয়েছিলেন। বড়ে ভাই, ছোটে ভাই তত্ত্ব যে ঘুচতে চলেছে, তা আগেই বলেছিলেন। অন্যদিকে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) ৬টি আসন নিয়ে কী ভাবছে? এই বিষয়ে জিতনরাম মাঁঝি বলেন, 'লোকসভা নির্বাচনে আমরা একটিমাত্র আসন পেয়েছিলাম। তখনও অসন্তুষ্ট হইনি। এবার ৬টি আসন পেয়েছি। এটা নেতৃত্বের সিদ্ধান্ত। আমরা সেটাই মেনে নিচ্ছি।' তিনি আরও বলেন, 'চিরাগকে ২৯টি আসন দেওয়াই হোক বা অন্য কোনও দলকে আরও বেশি, এগুলি সবই কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। আমাদের কোনও অভিযোগ নেই।'

সর্বশেষ আপডেট: