Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee : লন্ডনে সফরে মুখ্যমন্ত্রী

Loading... দেশ
Mamata Banerjee : লন্ডনে সফরে মুখ্যমন্ত্রী
#News #Breaking News #Mamata Banerjee #CM #London #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : লন্ডনে (London) পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে স্থির হয়েছিল, গত ২২ মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে হিথ্রো বিমানবন্দরের (Heathrow Airport) পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুক্রবার।

{link}

তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা (Kolkata)  থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ লন্ডনের উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) পৌঁছন তিনি। বর্তমানে লন্ডনে মেঘলা আকাশ। মাঝেমধ্যে বৃষ্টি পড়ছে। কনকনে ঠান্ডা। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

{link}

লন্ডন সফরে (London Tour) মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। WBTC-এর বেশ কয়েকজন আধিকারিকও রয়েছেন। মমতার সঙ্গে লন্ডনে পৌঁছেছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী। উল্লেখ্য, ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন লন্ডনে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সর্বশেষ আপডেট: