Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রেকর্ড ভাঙার খেলা অব্যাহত মারণ ভাইরাসের, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৩৪,৬৯২ জন

Loading... দেশ
রেকর্ড ভাঙার খেলা অব্যাহত মারণ ভাইরাসের, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৩৪,৬৯২ জন
#Covid-19 #Corona Virus #Covid-19 Vaccination #Covid News #Covid Situation in India #Corona virus update #Corona update #covid update #West Bengal #India #News

এ যেন এক অফুরন্ত রেকর্ড ভাঙার খেলা। যে খেলায় প্রতিনিয়ত বিপক্ষকে হেলায় হারিয়ে একের পর এক নিজেরই তৈরি করা রেকর্ড অনায়াসে ভেঙে চলেছে করোনা ভাইরাস। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শেষ রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ্য ৩৪ হাজার ৬৯২। শেষ ২৪ ঘন্টায় এই মারন ভাইরাসের কামড়ে প্রান হারিয়েছেন ১৩৪১ জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ্য ২৩ হাজার ৩৫৪ জন। বাস্তবিক ভাবেই আক্রান্তের হারের থেকে সুস্থতার হার অনেকটাই কম। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহুর্তে দেশে মোট অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ্য ৭৯ হাজার ৭৪০ জন। 

{link}


কিন্তু এতো ভয়ানক এবং আতঙ্কজনক পরিস্থিতি সত্ত্বেও কোথাও গিয়ে এখনও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েই যাচ্ছে। রাস্তায় বহু মানুষের মুখেই নেই মাস্ক, জমায়েত হয়েই চলেছে প্রতিনিয়ত। মানা হচ্ছেনা সামাজিক দূরত্বও। কোথাও গিয়ে টিকা নিয়ে সব কিছু করেও আমরা আবারও নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি না তো ? 

সর্বশেষ আপডেট: