Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Umar Un Nabi: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে সক্রিয় যোগ! উমরের বাড়ি গুঁড়িয়ে দিল দিল্লি পুলিশ

Loading... দেশ
Umar Un Nabi: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে সক্রিয় যোগ! উমরের বাড়ি গুঁড়িয়ে দিল  দিল্লি পুলিশ
#Delhi Blast #Delhi Blast #Umar Un Nabi News #Kashmir #Kashmir News #Delhi Blast Update #Bengali News #সংবাদ #বিস্ফোরণ #দিল্লি পুলিশ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারত সরকারের একটা নতুন পরিকল্পনা হলো কোনো জঙ্গি ধরা পরলে তার বাড়ির লোকদের সরিয়ে তার বাড়িটাকে  পুরো ধ্বংস করে দেওয়া। উমরের ক্ষেত্রেও তাই হলো। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে পুলওয়ামার বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী। আগেই পেশায় চিকিৎসক উমরের পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। এবার তদন্ত প্রক্রিয়ার মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হল উমরের বাড়ি। সেই সঙ্গে ব্যাপক তল্লাশি চলছে ভূস্বর্গজুড়ে। সোমবার লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই গাড়ির মালিকানা ছিল উমর মহম্মদের নামে। দিল্লি বিস্ফোরণে পুলওয়ামার বাসিন্দা উমরের মৃত্যু হয়েছে। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে তার দেহ। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে উমরের কতখানি ভূমিকা ছিল, আপাতত সেই নিয়ে তদন্ত চলছে। 

{link}

  তার পরিবারের তিন সদস্যকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবার তদন্তের কারণে আইইডি বিস্ফোরণে উমরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণে উমরের নাম জড়ানোয় বিপর্যস্ত তাঁর পরিবার। পুলওয়ামার কইল গ্রামের বাসিন্দা উমরের বউদি বলছেন, “গত শুক্রবারই ওর সঙ্গে কথা হল। তখন বলল সামনে পরীক্ষা আছে তাই লাইব্রেরিতে পড়াশোনা করছে। একেবারে বইয়ের পোকা ছিল। বাড়িতে ফিরলেও সকলকে পড়াশোনা করতে বলত। সেই ছেলের এমন কাণ্ড শুনে আমরা স্তম্ভিত।” তিনি জানান, কঠিন পরিশ্রম করে পরিবারের দারিদ্র্য ঘোচানোর চেষ্টা করছিলেন উমরের মা।

সর্বশেষ আপডেট: