Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Election Commission: রবিবারই বিকেলেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন! বাংলা সহ ৫ রাজ্যে ভোটের বদ্যি

Loading... দেশ
Election Commission: রবিবারই বিকেলেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন! বাংলা সহ ৫ রাজ্যে ভোটের বদ্যি
#Bengali news #ECI #Election Commission of India #West Bengal #West Bengal Election #West Bengal Assembly Elections #সংবাদ #ভোট #ভোট ঘোষণা #বিধানসভা নির্বাচন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিতর্ক, উত্তেজনার আবসান। রবিবারই বিকেলেই কমিশন ঘোষণা করবে নির্বাচনের নির্ঘান্ট। শুধু বাংলা নয়, বাংলা ছাড়াও সেই তালিকায় আছে অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। থাকবে কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠক থেকেই রাজ্যগুলির ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন রয়েছে। রবিবার এই রাজ্যগুলির ভোটের নির্ঘণ্ট জানা যাবে। এখন লাখ টাকার প্রশ্ন, বাংলায় কত দফায় ভোট হবে? কমিশন সূত্রে জানা যাচ্ছে, বঙ্গে দুই থেকে তিন দফায় ভোট ঘোষণা করতে পারে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশন।

{link}
  
  সেক্ষেত্রে আগামী এপ্রিল মাসের ১৫ তারিখের পর প্রথম দফার ভোট হতে পারে বাংলায়। উল্লেখ্য, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) তরফ থেকে জাতীয় কমিশনকে জানানো হয়েছিল, তারা এক দফায় ভোট করাতে প্রস্তুত। কিন্তু তা নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে ১ দফায় ভোট না হলেও দফা কমতে চলছে বলেই খবর। গত ৮ মার্চ রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ কুমাররা। আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে বৈঠক হয়। দু’দিনের মেগা বৈঠকের পর দিল্লি ফিরে যান কমিশনের কর্তারা। তখনই জানা যায়, ১৫ মার্চের পর ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। রবিবার বিকেলেই যাবতীয় জল্পনার অবসান হতে চলেছে।

সর্বশেষ আপডেট: