Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bihar Election 2025: বিহারের পরে এবার লক্ষ্য বাংলা জয়! মন্তব্য গিরিরাজ সিং -এর

Loading... দেশ
Bihar Election 2025: বিহারের পরে এবার লক্ষ্য বাংলা জয়! মন্তব্য গিরিরাজ সিং -এর
#Bihar Election News #Bihar Election #Bihar Election Result #Giriraj Singh #BJP #West Bengal Election #BJP #রাজনীতি #বিহার নির্বাচন #বিধানসভা নির্বাচন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিহার নতুন উদ্দীপনা এনে দিয়েছে বিজেপিকে। নতুন উৎসাহে এগোতে চাইছে বিজেপি। বিহার বিধানসভা নির্বাচনের আর্লি ট্রেন্ড দেখতেই চাঙ্গা গেরুয়া শিবির। ২৪৩ আসনের বিধানসভায় ১২২ ম্যাজিক ফিগার গণনা শুরুর মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটেই পেরিয়ে গিয়েছে NDA। BJP একাই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসতে পারে। এই আবহে এবার বাংলা জয়ের ডাক দিলেন গিরিরাজ সিং। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। আজ তক-কে তিনি শুক্রবার বলেন, 'এই জয় BJP-র। এবার বাংলার পালা।' BJP এবার বাংলা দখল করতে বদ্ধপরিকর, সে কথাই আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বিহারের এখনও পর্যন্ত যা ট্রেন্ডে তা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরে। এদিকে এই অপ্রত্যাশাত রেজাল্ট দেখে ভীষণ খুশি রাজ্য বিজেপি। তারাও নতুন করে আস্তিন গোটানো শুরু করেছে। 

{link}

   মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে ম্যাজিক ফিগার ক্রস করে গিয়েছে NDA। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। আর সকাল ৯টা ১৫ মিনিটের ট্রেন্ড বলছে ১২২ পার করে গিয়েছে RJD নেতৃত্বাধীন শাসক জোট। ১৬০-এ পৌঁছে গিয়েছে NDA। এদিকে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৬৯টি আসনে। আর্লি ট্রেন্ড বলছে ফের বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে NDA। একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে এগিয়ে রয়েছে BJP। ৭০টি আসনে এগিয়ে রয়েছে BJP। JDU এগিয়ে রয়েছে ৭৫টি আসনে। অন্যদিকে, মহাগঠবন্ধনের বাকি দলগুলি আশআনুরূপ ছাপ ফেলতে না পারলেও গণনার শুরু থেকে একাই জোটকে টেনে যাচ্ছে RJD। এই জোটের অন্যতম বড় দল কংগ্রেস এগিয়ে রয়েছে মোটে ১৪টি আসনে। 

সর্বশেষ আপডেট: