Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indian Apps : প্লে-স্টোর থেকে ১০টি ভারতীয় কোম্পানির অ্যাপ সরিয়ে দিল গুগল

Loading... দেশ
 Indian Apps : প্লে-স্টোর থেকে ১০টি ভারতীয় কোম্পানির অ্যাপ সরিয়ে দিল গুগল
#News #Google #Play Store #Indian Apps #Ashwini Vaishnaw #Union Minister #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: গুগলের প্রতিনিধিদের বৈঠকে বসার আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক হবে সোমবার (Indian Apps)। গুগলের সঙ্গে পরিষেবা ফি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল কয়েকটি ভারতীয় সংস্থার। তার জেরে শুক্রবার প্লে-স্টোর থেকে ১০টি ভারতীয় কোম্পানির অ্যাপ সরিয়ে দিয়েছিল গুগল। তারা জানিয়েছিল, পরিষেবা ফি নিয়ে বিতর্কের জেরে ওই দশটি ভারতীয় কোম্পানির অ্যাপ সরানো হয়েছে। যে দশটি অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল ভারত ম্যাট্রিমনি এবং চাকরি খোঁজার অ্যাপ নোকরিও। সমস্যা মেটাতে আসরে নামেন খোদ আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Indian Apps)। সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, “আমি আশাবাদী যে গুগল তার অ্যাপ্রোচের ক্ষেত্রে রিজয়নেবল হবে। আমাদের একটা বড়, উন্নতিশীল স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে। তাদের স্বার্থও রক্ষা করা আমাদের কর্তব্য।” 

{link}


ভারতের বাজারে এক (Indian Apps) বিরাট ভূমিকা পালন করে গুগল। ৯৪ শতাংশ ফোনের অ্যান্ড্রয়েড মোবাইলের নানান অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে পাওয়া যায়। প্রাথমিকভাবে গুগল ভারতীয় অ্যাপের উপর ১১ শতাংশ থেকে ২৬ শতাংশ পর্যন্ত মূল্যধার্য করায় ব্যাপক বিতর্ক শুরু হয়।

{link}


কেন্দ্রীয় আইটি মন্ত্রী এও বলেছিলেন, “গুগলের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। স্টার্টআপ ইকোসিস্টেমকে সুরক্ষিত রাখতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করব। ডিজিটাল অর্থপ্রদান ব্যবস্থার সঙ্গে গুগল যেমন ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে, এই বিষয়েও তারা উপযুক্ত ব্যবস্থা নেবে। এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি সুদৃঢ়। আমরা অ্যাপগুলিকে অ্যাপস্টোর থেকে বাদ দিতে দেব না।” তিনি বলেন, “আমি ইতিমধ্যেই গুগলকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছি। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। এবং আমি বিশ্বাস করি, গুগল যারা ডিজিটাল পেমেন্টস ঠিকঠাক নেয়, তারা এই বিষয়টিরও যুক্তিপূর্ণভাবে সমাধান করবে।” 
জানা গিয়েছে, নোকরি, ৯৯একার্স, নোকরি গালফের মতো অ্যাপগুলি ফের গুগল অ্যাপস্টোরে সক্রিয় হয়েছে। পিপল গ্রুপের ম্যাট্রিমনি অ্যাপ, শাদি ডট কমও শনিবার বিকেলে প্লে-স্টোরে ফের যুক্ত হয়েছে (Indian Apps)। 

সর্বশেষ আপডেট: