Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sikkim Crisis: দ্রুত জায়গা ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের! কোন ভয়াবহ বিপদ ধেয়ে আসছে সিকিমের দিকে?

Loading... দেশ
Sikkim Crisis: দ্রুত জায়গা ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের! কোন ভয়াবহ বিপদ ধেয়ে আসছে সিকিমের দিকে?
#Sikkim News #Bengali News #Sikkim Environmental Crisis #Sikkim Earthquake #Earthquake #সংবাদ #সিকিম খবর #সিকিম আপডেট #সিকিম পর্যটন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিহাসের অভিজ্ঞতা বলছে সিকিম এই মুহূর্তে গভীর সংকটে। যে কোনো মুহূর্তে বড়ো বিপর্যয় নেমে আসতে পারে। বিপর্যয় মানে ভূমিকম্প! শুক্রবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৩৯ বার কেঁপে উঠেছে সিকিম। রিখটার স্কেলে মাত্রা কখনও ৩, কখনও ৪। মাত্রা খুব বেশি না হলেও কম্পন থামছেই না। পরপর এতবার কম্পন খুব বেশি দেখা যায়নি এর আগে। প্রথমে গত শুক্রবার গভীর রাতে কেঁপে ওঠে সিকিম। সেই কম্পনের প্রভাব অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায়। তারপর ৪ ঘণ্টা ১২ মিনিটে পরপর ১২টি ভূমিকম্প অনুভূত হয়। সেখানেই শেষ নয়। মঙ্গলবার সকালেও থামেনি কম্পন। বিশেষজ্ঞরা বলছেন, এটা ‘ফোর শক’ হতে পারে। বড় ভূমিকম্পের আগে এমনটা হতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। এই ভূমিকম্প অনেকটা পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে আসে।

{link} 

 মঙ্গলবার সকালেও নামচি, মঙ্গনে ভূমিকম্প হয়েছে। বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতর। নিরাপদ জায়গা খুঁজে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে দফতরের তরফে। জলাধার নির্মাণ, যত্রতত্র নির্মাণ , পাহাড়ের অন্দরে রেলপথ তৈরি করতে ডিনামাইট ফাটিয়ে গুহাপথ তৈরির মতো কাজই এর কারণ কি না, সেটাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ যাই হোক হিমালয়ে অবস্থিত সিকিম কিন্তু ভয়ের মধ্যেই আছে।

সর্বশেষ আপডেট: