Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indian Railways: 'চিকেনস নেক' - এর নিরাপত্তায় জোর! প্রায় ৪০ কিমি ভুগর্ভস্ত রেলপথ বসাতে চলেছে ভারত

Loading... দেশ
Indian Railways: 'চিকেনস নেক' - এর নিরাপত্তায় জোর! প্রায় ৪০ কিমি ভুগর্ভস্ত রেলপথ বসাতে চলেছে ভারত
#Railways #Chicken Neck #Chicken Neck Security #Bengali News #Ministry of Railways #Bagdorga #সংবাদ #রেলপথ #চিকেনস নেক #সুরক্ষা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'চিকেনস নেক' এর দিকে বহুদিন নজর দিচ্ছে চিন। এখন আবার বাংলাদেশও মাঝে মাঝে  ওই চিকেনস নেকের কথা বলছে। তাই ওই অঞ্চলের আরো বেশি নিরাপত্তা দরকার। 
চিকেনস নেকের প্রায় ৪০ কিলোমিটার পথে আন্ডার গ্রাউন্ড বা ভূগর্ভস্থ রেল ট্র্যাক বসানোর পরিকল্পনা করছে ভারতীয় রেলওয়ে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই এই কথা জানিয়েছেন। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে এই রেলপথ তৈরি করা হবে। তিনমিলে হাট থেকে রাঙাপানি এবং পরে তা সম্প্রসারিত করা হবে বাগডোগরা পর্যন্ত। দার্জিলিং, উত্তর দিনাজপুর হয়ে বিহারের কিষাণগঞ্জের উপর দিয়ে যাবে এই রেলপথ। ফলে অনেক শক্তিশালী হবে এই অঞ্চল।

{link}

  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশকে সংযুক্ত করা করিডর নিয়ে বিশেষ প্ল্যানিং রয়েছে। আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাক বসানো হবে। পাশাপাশি যে ট্র্যাক রয়েছে, সেটিকে চার লাইনের করা হবে।”জানা গিয়েছে, দার্জিলিংয়ের তিন মিলে হাট থেকে রাঙাপানি পর্যন্ত ভূগর্ভস্থ সুড়ঙ্গ রেলপথ তৈরি করা হবে। কেন এই দুই স্টেশনকে বাছাই করা হয়েছে, সেটাও ব্যাখ্যা করেছেন রেলমন্ত্রী। তিন মিলে হাট দার্জিলিং জেলায় অবস্থিত। শিলিগুড়ি থেকে ১০ কিলোমিটার দূরত্ব এর। আবার বাংলাদেশের পঞ্চগড় থেকে এর দূরত্ব মাত্র ৬৮ কিলোমিটার।এবার চিকেনস নেকে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চিকেনস নেক দিয়েই উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়।

সর্বশেষ আপডেট: