Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Period Leave: মহিলাদের ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হবে না, তাহলে নিয়োগই পাবেন না! পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

Loading... দেশ
Period Leave: মহিলাদের ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হবে না, তাহলে নিয়োগই পাবেন না! পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
#Supreme Court #Period Leave Verdict #Woman in Jobs #Periods #Period Leave News #Bengali News #High Court #Surya Kant #সংবাদ #ঋতুকালীন ছুটি #নারী নিরাপত্তা #নারী-পুরুষ সমতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রধান বিচারপতির বক্তব্যটা স্পষ্ট যে যদি প্রতি মাসে যদি মহিলাদের অতিরিক্ত ৩/৪ টে ছুটি দিতে হয়, তাহলে অনেক কম্পানি আর মহিলাদের চাকরিতে নিয়োগ করবে না। এমন বেনজির মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুক্রবার সুপ্রিম কোর্টে ঋতুকালীন ছুটি সংক্রান্ত মামলার শুনানি চলছিল। আবেদনকারী জানান, শীর্ষ আদালত যেন রাজ্যগুলিকে ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। তাঁর মতে, ঋতুকালীন ছুটি যদি আইনভাবে বাধ্যতামূলক করা হয় তাহলে কোনও সংস্থা মহিলা কর্মীদের নিয়োগ করবে না। শৈলেন্দ্র মণি ত্রিপাঠী নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেন ঋতুকালীন ছুটি চেয়ে। তাঁর আপিল ছিল, ছাত্রী হোক বা কর্মরত মহিলা কর্মী-সকলের জন্যই ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা উচিত। উদাহরণ হিসাবে কেরল সরকারের একটি সিদ্ধান্তের উল্লেখ করা হয়। 

{link}

  ২০১৩ সালে রাজ্যের অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয়ে মহিলাদের ঋতুকালীন ছুটি দেওয়া হয়েছিল। বেশ কিছু বেসরকারি সংস্থাও ঋতুকালীন ছুটি মঞ্জুর করেছে। তাই সব রাজ্যেই যেন ঋতুকালীন ছুটির আইন কার্যকর হয়, সেই আবেদন জানিয়ে পিটিশন দায়ের হয় শীর্ষ আদালতে। কিন্তু প্রধান বিচারপতি সেই আবেদন সটান খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, “এই ছুটি দিলে মহিলাদের মনে ভয় ঢুকে যাবে। তাঁদের মনে হবে পুরুষদের তুলনায় তাঁরা পিছিয়ে। ঋতুকালীন সমস্যা নিয়ে সচেতনতা গড়ে তোলা ঠিক আছে। কিন্তু যে মুহূর্তে ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে, একের পর এক সংস্থা মহিলা কর্মীদের চাকরি দেওয়া বন্ধ করে দেবে।

সর্বশেষ আপডেট: