Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Narendra Modi: ১৪ মার্চ ব্রিগেডে আসছেন মোদি! একুশে ফল মেলেনি, ছাব্বিশে কি মিলবে?

Loading... দেশ
Narendra Modi: ১৪ মার্চ ব্রিগেডে আসছেন মোদি! একুশে ফল মেলেনি, ছাব্বিশে কি মিলবে?
#Modi #Narendra Modi West Bengal #Modi #Modi West Bengal #BJP West Bengal #Bengali News #West Bengal Election #সংবাদ #বিধানসভা নির্বাচন #মোদি #নরেন্দ্র মোদি খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে চলেছে বিজেপির পরিবর্তন যাত্রা। আর সঙ্গে সঙ্গে সর্বত্র হচ্ছে নির্বাচনী প্রস্তুতি। পরিবর্তন যাত্রা শেষ করেই ব্রিগেড সমাবেশ বিজেপির। ১৪ মার্চ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে একটি বড় জনসভা। সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যজুড়ে আয়োজিত ৯টি পরিবর্তন যাত্রা ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে শেষ হবে। তার পর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে একটি মেগা সমাবেশের মধ্য দিয়ে এই রাজনৈতিক কর্মসূচি শেষ হবে। উল্লেখ্য, এর আগে শেষবার ২০২১ সালের ৭ মার্চ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেড ময়দানে একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবারও আগামী মার্চ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে একটি বড় জনসভা। সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যজুড়ে আয়োজিত ৯টি পরিবর্তন যাত্রা ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে শেষ হবে। তার পর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে একটি মেগা সমাবেশের মধ্য দিয়ে এই রাজনৈতিক কর্মসূচি শেষ হবে।

{link}

উল্লেখ্য, এর আগে শেষবার ২০২১ সালের ৭ মার্চ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেড ময়দানে একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবারও আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে সংগঠনকে আরও মজবুত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে সংগঠনকে আরও মজবুত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রার বিভিন্ন পর্যায়ে বিজেপির একাধিক শীর্ষ নেতা অংশ নেবেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর-সহ অন্তত ৫ জন জাতীয় নেতা রাজ্যের পাঁচটি ভিন্ন স্থান থেকে যাত্রার নেতৃত্ব দেবেন। এদিকে রাজ্য বিজেপি চলতি মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিল্লিতে পাঠানোর পরিকল্পনা করেছে। জেলার তরফে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম পাঠানো হবে। মোট ২৯৪টি আসনের জন্য এই প্রস্তাবিত তালিকা তৈরি হবে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রাজ্য নেতৃত্ব সেই তালিকা যাচাই-বাছাই করে বিধানসভা প্রতি তিনটি করে নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন সমীক্ষা সংস্থার রিপোর্টও বিবেচনা করা হবে।

সর্বশেষ আপডেট: