বছরের প্রথম দিনে যেমন লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে মুসৌরি, দিঘা সহ দার্জিলিংয়ের মতো টুরিস্ট স্পটগুলিতে তেমনি মানুষের ভিড় উপচে পড়ছে ধর্মীয় স্থানগুলিতেও। বছরের শুরুতেই যেন আসতে থাকা প্রতিটা দিন শুভ হয় সেই প্রার্থনা নিয়ে ভগবানের দ্বারে ছুটে গেছেন বহু মানুষ। সেহেন দৃশ্যই চোখে পড়ল বছরের প্রথম দিনে মায়াপুর ইসকনের ছবিতে। বছরের প্রথম দিনের মহাপ্রভুর দ্বারে তার আশির্বাদধন্য হতে ছুটে এসেছেন তার ভক্তরা। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের সমাগম ঘটেছে মায়াপুরে। করোনা আবহের সমস্ত বিধিনিষেধ পিছনে ফেলে রেখে মানুষ নতুন উদ্যমে বর্ষবরনের আনন্দে মেতে উঠেছে। মহাপ্রভুর নামসংকীর্তনে দুই হাত তুলে মেতেছেন অসংখ্য ভক্ত, সেই মোহময় সুরেই মেতে উঠেছে কৃষ্ণধাম। মায়াপুর ইসকনেও বিশ্বশান্তি যজ্ঞ সহ বিভিন্ন পূজাপাঠ চলছে মহা সমারোহে। নতুন বছর সবার ভালো কাটুক এবং মহাপ্রভুর নামসংকীর্তনে করোনা মিটে যাক এই প্রার্থনাই করছেন তারা।
বছরের প্রথম দিনে বিপুল ভক্তের সমারোহ ব্রজধামে
Loading...
দেশ
#New Year 2021
#Mayapur Iskcon Temple
#Lord Krishna Worship
#Mayapur
#Nabadwip
#India
সর্বশেষ আপডেট:
.jpeg)
