Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বিহারে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড

Loading... দেশ
বিহারে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড
#News #Train accident #Muktijoddha Express #Madhubani railway station #Bihar #India মুক্তিযোদ্ধা এক্সপ্রেস #বিহার #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,বিহার:ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শনিবার সকালে বিহারের মধুবনি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মুক্তিযোদ্ধা এক্সপ্রেসে হঠাৎ আগুন লেগে যায়।দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনের রেলকর্মী সহ নিত্য যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দ্রুত ব্যাবস্থাপনা গ্রহণ করা হয়।

{link}

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগুন লাগার সময় কম্পার্টমেন্টে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রের খবর, দিল্লী থেকে আসা ওই মুক্তিযোদ্ধা এক্সপ্রেসেই আগুনের সূত্রপাত হয়েছে।এরপর শীঘ্রই আগুনের তীব্রতা বেড়ে যায় এবং ট্রেনটি জ্বলতে শুরু করে। সৌভাগ্যবশত, যখন ট্রেনে আগুন লাগে, তখন তা সম্পূর্ণ খালি ছিল।

{link}

দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে স্থানীয় বাসিন্দা সহ রেলকর্মীরা সঙ্গে সঙ্গে স্টেশনে উপস্থিত হয় এবং লোকজন সহ রেলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। তবে আগুন লাগার কারণ এখনওপর্যন্ত জানা যায়নি। 
 

 

সর্বশেষ আপডেট: