Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন নীতীশ কুমার! রাজ্যসভায় যাচ্ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ

Loading... দেশ
Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন নীতীশ কুমার! রাজ্যসভায় যাচ্ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ
#Nitish Kumar News #BJP #Bihar Government #Bengali News #Nitish Kumar Update #Bihar CM #Rajya Sabha #সংবাদ #রাজনীতি #বিহার খবর #রাজ্যসভা নির্বাচন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কিছু সময় আগেই বিহারে দুর্দান্ত জয়ের দেখা পেয়েছিলেন নীতীশ কুমার। বড় মার্জিনে বিধানসভা নির্বাচনে জিতে সরকার গড়েছিল তাঁর দল ও বিজেপির জোট। নভেম্বর মাসেই দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নীতীশ। কিন্তু, তাঁর চার মাসের মধ্যেই হল মোহভঙ্গ। বিহারের মুখ্যমন্ত্রী পদ ছাড়ছেন নীতীশ। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন বিজেপির এই বর্ষীয়ান রাজনীতিবিদ। বৃহস্পতিবার নিজের মনোনয়ন পত্রও জমা করেছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর পাশেই ছিলেন গৃহমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। নীতীশের এই পদক্ষেপে স্পষ্টভাবেই বিহারের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? সেই বিষয়টিকে নিয়েও উঠছে প্রশ্ন। 

{link}

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ৫৪ মিনিট নাগাদ নেটমাধ্যমে একটি পোস্ট করার মাধ্যমে এই বিষয়ে জানিয়েছেন নীতীশ কুমার। ওই পোস্টে তিনি লিখেছেন, 'সংসদীয় রাজনীতি শুরু করার পর থেকেই বিহারের দুই কক্ষের সদস্য হওয়ার ইচ্ছা ছিল আমার। একইসঙ্গে আমি সংসদের দুই কক্ষের সদস্যও হতে চেয়েছি। সেই কারণেই আমি এই নির্বাচনে রাজ্যসভার সদস্য হতে চাইছি।" উল্লেখ্য, ইতিমধ্যেই লোকসভায় সাংসদ হিসাবে দেখা গিয়েছে নীতীশকে। এছাড়াও বিহারের আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভার সদস্য হিসাবে একাধিকবার নির্বাচিত হয়েছেন তিনি। তবে, আজ পর্যন্ত কখনও রাজ্যসভায় যাননি নীতীশ। এবার তাঁর সেই স্বপ্নও পূরণ হতে চলেছে।

{link} 

এছাড়াও বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর প্রসঙ্গেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নীতীশ। তিনি লিখেছেন, "দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা ধারাবাহিকভাবে আমার উপর বিশ্বাস ও ভরসা বজায় রেখেছেন। এই শক্তির উপর নির্ভর করেই আমি বিহারের সেবা করতে পেরেছি। নতুন সরকারের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।"  অর্থাৎ, তাঁর উত্তরসূরি হিসাবে যিনি মুখ্যমন্ত্রী হবেন, তাঁর প্রতি পূর্ণ সমর্থন থাকবে নীতীশের। 

সর্বশেষ আপডেট: