Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Shahnawaz Arrest: দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার কুখ্যাত জঙ্গি শাহনওয়াজ

Loading... দেশ
Shahnawaz Arrest: দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার কুখ্যাত জঙ্গি শাহনওয়াজ
#news #Terrorist #Terrorism #Shahnawaz #Delhi Police #সংবাদ

Shahnawaz Arrest: গ্রেফতার ইসলামিক স্টেট জঙ্গি শাহনওয়াজ। গত সপ্তাহে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করে শাহনওয়াজ ওরফে শফি উজ্জামাকে। জানা গিয়েছে, ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা তার নির্দেশে কেরলে জঙ্গি হামলার ছক কষেছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ছকও কষা হয়েছিল। এর মধ্যে রয়েছে বিখ্যাত শবরীমালা মন্দির। ধৃত তিন জঙ্গিকে জেরা করেই এই তথ্য পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ।

{link}
কেরলের শবরীমালা মন্দির দেশের অন্যতম ধনী মন্দিরগুলির একটি। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এখানে আসেন দেব দর্শনে। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই টার্গেট করা হয়েছিল শবরীমালাকে। দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার এইচজিএস ঢালিওয়াল জানান, সম্প্রতি শাহনওয়াজ ও তার দলবল কেরলে পৌঁছে গিয়েছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন ধরে শবরীমালা মন্দির এলাকার একটি জঙ্গলে লুকিয়েছিল তারা। তারা এলাকায় একটি আইএসআইএসের পতাকা পুঁতে রেখেছিল। সেই পতাকার সঙ্গে ছবিও তুলেছিল। এই ছবি উদ্ধার করা হয়েছে। কেরলকে কেন্দ্র করে একটি নয়া গোষ্ঠী তৈরি করতেই এসেছিল শাহনওয়াজ। তদন্তকারীরা জানাচ্ছেন, দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল স্লিপার মডিউল। শাহনাওয়াজদের ডেরার হানা দিয়ে পাকিস্তান থেকে পাঠানো কিছু পুস্তিকা উদ্ধার করেছে পুলিশ। স্পেশাল সেলের স্পেশাল সিপি বলেন, বিস্ফোরক তৈরির প্রচুর উপাদান উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে লোহার পাইপ, প্লাস্টিকের টিউব। পাকিস্তান থেকে পাঠানো পিস্তল, গুলি, বোমা তৈরির মসলাও উদ্ধার হয়েছে।

{link}
জানা গিয়েছে, শাহনওয়াজ সহ মোট তিনজনই আইএসআইএসের শ্লিপার সেলের সদস্য। শাহনওয়াজ ছাড়া বাকি দুজন হল আরসাদ ওয়ারিস এবং মহম্মদ রিজওয়ান আশরাফ। এই তিনজনই বিটেক গ্র্যাজুয়েট। এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল শাহনওয়াজের নাম। এনআইএ তার মাথার দাম ঘোষণা করেছিল ৩ লক্ষ টাকা। 

সর্বশেষ আপডেট: