Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Snakes in Train: ট্রেনের কামরায় বেড়েই চলেছে বিষাক্ত সাপের ভিড়! উদ্বেগে প্রশাসন

Loading... দেশ
Snakes in Train: ট্রেনের কামরায় বেড়েই চলেছে বিষাক্ত সাপের ভিড়! উদ্বেগে প্রশাসন
#Indian Railways #Snakes #Snakes in Train News #Train #Local Train #King Cobra #সাপ #সাপের আক্রমণ #ভারতীয় রেল #রেল পরিবহণ #রেল পরিষেবা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খবরটা অবাক হওয়ার মতো বলেই এটা আজকের অফবিট নিউজ। পশ্চিমঘাটের পাহাড়ি রেলপথে এগোচ্ছে ট্রেন। জানলার বাইরে চোখ মেললেই মনোরম প্রকৃতি। ঘন সবুজ বনাঞ্চল, মাঝেমধ্যে জলপ্রপাত। কিন্তু এরই মধ্যে দেখা মিলতে পারে সাক্ষাৎ মৃত্যুদূতের। যার নাম, কিং কোবরা! বাংলায় যা শঙ্খচূড় নামে পরিচিত। সমীক্ষায় দেখা গিয়েছে, গত দশ-বারো বছরে মোট ৪৭ বার এই সাপের দেখা মিলেছে গোয়ার ট্রেনগুলিতে। এর মধ্যে উত্তর গোয়ায় ১৮টি ও দক্ষিণ গোয়ায় ২৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশ্বের সবচাইতে বিষধর সাপগুলির মধ্যে অন্যতম শঙ্খচূড়রা দৈর্ঘ্যে ১৩ ফুট পর্যন্ত হতে পারে! সচরাচর আক্রান্ত অনুভব না করলে, ঘুরিয়ে আক্রমণ করে না। তবে ট্রেনযাত্রাকালে এমন সহযাত্রীর দেখা মিললে, ভিরমি খেতে হবে বৈকি!

{link}

  চাষের জমি ও বনাঞ্চল ছেড়ে কেন ট্রেনের কামরা বেছে নিচ্ছে এই সাপেরা? এ বিষয়ে একটি গবেষণা করেন জার্মানির বন শহরের ‘লেইবনিজ ইন্সটিটিউট ফর দ্য অ্যানালিসিস অফ বায়োডায়ভার্‌সিটি চেঞ্জ’-এর সরীসৃপ ও উভচর বিশেষজ্ঞ দিকাংশ পরমার। তাঁর মতে, বন-জঙ্গলের পাট চুকিয়ে ট্রেনের প্রতি সাপেদের আগ্রহ পরোক্ষে নাকি জাগাচ্ছে মানুষরাই! সাধারণত, ট্রেনে চলতে যত্রতত্র খাবারের প্যাকেট, আধখাওয়া টুকরো সিটের নিচে চালান করেই থাকেন যাত্রীরা। লোকাল ট্রেন বা দূরপাল্লা— এ দৃশ্য রোজের। পরিচ্ছন্নতা নিয়ে বারেবারে আলোচনা হলেও দৃশ্য তেমন বদলায় না। এই খাবারের টুকরোর লোভে ট্রেনে ওঠে বড় ইঁদুর, ছুঁচো প্রভৃতি। আর এই ইঁদুরের পিছন পিছনেই এসে জোটে কিং কোবরার মতো ভয়াবহ সাপ!

সর্বশেষ আপডেট: