Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Raghav Chadha Marriage: রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে অশান্তি ইন্ডিয়া জোটের অন্দরে?

Loading... দেশ
Raghav Chadha Marriage: রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে অশান্তি ইন্ডিয়া জোটের অন্দরে?
#news #Raghav Chadha #Parineeti Chopra #Aam Admi Party #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তিনি আম আদমি পার্টির নেতা। অথচ বিয়ে করতে গিয়ে তিনি পরেছেন ১০ লাখি পোশাক। আপ সাংসদ রাঘব চাড্ডার বিয়ে হয়েছে অভিনেত্রী পরিণীতা চোপড়ার। এই মেগা বিয়েকে কেন্দ্র করে অশান্তি দেখা দিয়েছে ইন্ডি জোটের অন্দরে। রাঘবকে কটাক্ষ করেছে কংগ্রেস। ঘটনাচক্রে এই দুই দলই রয়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডিতে।

{link}
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করতে জোট বেঁধেছে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম হয়েছে ইন্ডিয়া। এই ইন্ডিয়ার অন্দরেই নিত্য চলছে তাল ঠোকাঠুকি। জোটে থাকলেও, পঞ্জাবে কংগ্রেসের বিরুদ্ধে লড়বে বলে আগেই জানিয়ে দিয়েছেন আপ নেতৃত্ব। এখানে যে কোনও আসন সমঝোতা হবে না, তাও জানিয়ে দেওয়া হয়েছে কেজরিওয়ালের দলের তরফে। তার জেরে আপ-কংগ্রেস দু পক্ষেই চলছিল আস্তিন গোটানোর কাজ। রাঘব-পরিণীতার বিয়েকে কেন্দ্র করে হাতে অস্ত্র পেয়ে যায় কংগ্রেস। তার পরেই হাত শিবিরের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় কটাক্ষ-বাণ। কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরা বলেন, এঁরা যদি আম আদমি হন, তবে খাস কে?  রাঘবের আয়কর রিটার্নের হিসাবও পোস্ট করেছেন সুখপাল। তিনি লিখেছেন, একজন জনপ্রতিনিধি হয়ে এত বিপুল খরচ করার জন্য মানুষের কাছে জবাবদিহি করা উচিত। তবে সাত পাকে বাঁধা পড়ার জন্য রাঘব-পরিণীতাকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক। প্রসঙ্গত, রবিবার রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে হয়েছে রাঘব-পরিণীতার বিয়ের আসর। বিলাসবহুল বোটে চেপে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন রাঘব। এই বিয়েতে বিস্তর খরচ হয়েছে বলে অভিযোগ। 

সর্বশেষ আপডেট: