Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rahul Gandhi: কুলির পোশাক, মাথায় মোট, প্রচারের জন্য কুলিও সেজে ফেললেন রাহুল

Loading... দেশ
Rahul Gandhi: কুলির পোশাক, মাথায় মোট, প্রচারের জন্য কুলিও সেজে ফেললেন রাহুল
#news #Rahul Gandhi News #Coolie #INC #Congress #সংবাদ

শেফিল্ড টাইমস ডেস্ক: কুলির উর্দি গায়ে মাথায় মোট নিয়ে গটগটিয়ে হেঁটে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের ভরকেন্দ্র গান্ধী পরিবারের উত্তরসূরিকে এই পোশাকে দেখে দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের যাত্রীরা ভেবেছিলেন রাজনীতিতে পানি না পেয়ে এবার হয়তো সিনেমায় নামলেন রাহুল। তাঁদের সেই ভুল ভাঙল অচিরেই। যখন শুনলেন কুলিদের সমস্যার কথা শুনতে কুলি সেজেছেন রাহুল। 

{link}
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপিকে মাত দিতে চেষ্টার কসুর করছেন না রাহুল। নির্বাচনের আগে সস্তা জনপ্রিয়তা কুড়োতে কখনও বাইক সারানোর কাজে লাগিয়েছেন হাত। কখনও আবার ট্রাক-চালকের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ভোট-বৈতরণী পার হতে হরিয়ানায় আবার খেতে নেমে চাষিদের সঙ্গে বুনেছিলেন ধানও। তাঁদেরই একজনের বাড়িতে সেরেছিলেন মধ্যাহ্নভোজও। এক কথায়, নির্বাচনের আগে আমি তোমাদেরই লোক গোছের একটা ইমেজ তৈরি করতে চাইছেন রাহুল। তবে এসব করে যে আদতে লাভের লাভ কিছু হবে, তা মানতে রাজি নয় কংগ্রেসেই একাংশ। তাঁদের বক্তব্য, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির পর্বত-প্রমাণ জনপ্রিয়তার কাছে এসবই বড্ড বেশি ম্লান। এই হাটুরে রাজনীতি দিয়ে আর যাই হোক, নরেন্দ্র মোদির মোকাবিলা যে করা যায় না, তা বিলক্ষণ মানছেন তাঁরাও।   

সর্বশেষ আপডেট: