Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indian news : তিনশোরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে

Loading... দেশ
Indian news : তিনশোরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে
#news #breaking news #job reqruitment #job details #goverment job #2024 #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ইন্ডিয়া পোষ্ট পেমেন্ট ব্যাংক ও গ্রামীণ ডাক সেবকে বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে। যারা ইতিমধ্যে পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন, তারা দ্রুত আবেদন করুন। গোটা দেশেই এই নিয়োগ করা হবে। 

তিনশোরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ (IPPB Jobs 2024) করা হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank-IPPB) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।  এজন্য সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই www.ippbonline.com লিঙ্কে ক্লিক করেও এই শূন্যপদে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটের নীচে Career অপশনে ক্লিক করতে হবে। গ্রামীণ ডাক সেবকের ডাক বিভাগ - Apply Now - অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় নথি এবং তথ্য অনলাইনেই আপলোড করতে হবে।

{link}

 বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে -   * IPPB Jobs 2024:  আবেদনকারীর বয়স নুন্যতম ২০ বছর হতে হবে। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এই পদের জন্য (IPPB Jobs 2024) আবেদন করা যাবে। 

*IPPB Jobs 2024: যোগ্যতা-
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রামীণ ডাক সেবক (GDS) এক্সিকিউটিভ পদে আবেদনের (IPPB Jobs 2024) ক্ষেত্রে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, গ্রামীণ ডাক সেবক হিসাবে অন্তত দু'বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

{link}

প্রায় ৩৪৪ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (IPPB Jobs 2024) করা হবে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর। এরপর কোনও আবেদন গ্রাহ্য হবে না। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নিন। যা কিনা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) এর অফিশিয়াল ওয়েবসাইটে আছে। হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে। যারা আবেদন করবেন তাঁরা অবশ্যই নির্দেশ অনুযায়ী প্রস্তুতি নিন।

সর্বশেষ আপডেট: