Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

লাল মাটির দেশে রেলের লুকোচুরি

Loading... দেশ
লাল মাটির দেশে রেলের লুকোচুরি
#MALDA #ASANSOL #LOCAL TRAIN #PASSENGER #SHANTINIKETAN #BIRBHUM #RAMPURHAT

হাওড়া , শিয়ালদহের পর এবার আশার আলো আসানসোল , মালদহ ডিভিশনের রেল যাত্রীদের । এবার প্যাসেঞ্জার ট্রেন চালু হল উল্লেখ্য ডিভিশন গুলোয় । এর ফলে যাত্রী মহলে আনন্দের জোয়ার ভেসে উঠেছে । রেল যাত্রীরা রোজই নানান অসুবিধার মধ্যে কাটিয়েছেন রেল চালু না হওয়ার জন্য । তাঁদেরকে অত্যাধিক ভাড়া দিয়ে যেতে হত কর্মস্থলে । অবশেষে প্রতীক্ষার অবসান ।
মালদা ডিভিশনে ট্রেন চালু হওয়ায় খুবই সুবিধা হয়েছে নিত্য রেলযাত্রীদের , বিশেষত যারা কর্মসুত্রে বা পড়াশুনা সুত্রে আসতেন কলকাতায় তাঁদের সুবিধা হয়েছে অনেক । এছারাও দীর্ঘ সময় পরে শান্তিনিকেতন ও তারাপীঠে ট্রেন ভ্রমণে যাওয়া আবার চালু হওয়ায় খুশি যাত্রীরা ও ভ্রমণ প্রেমিকরা ।এককথায় বড়দিনের আগে বড় উপহার দিল ভারতীয় রেল ও রাজ্য ।
বহরমপুরের সাংসদ অধীর চোধুরী রেলমন্ত্রীকে অবিলম্বে এই ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন। কোভিড সংক্রমণ রোধে ইতিমধ্যে নির্দিষ্ট নিয়মাবলী চালু করেছে রেল মন্ত্রক। সেই বিধি মেনেই লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে রাজ্যে।

সর্বশেষ আপডেট: