Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

JP Nadda: ভারতকে চিকিৎসার বৈশ্বিক গন্তব্য করে তুলবে সরকার! মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার

Loading... দেশ
JP Nadda: ভারতকে চিকিৎসার বৈশ্বিক গন্তব্য করে তুলবে সরকার! মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার
#JP Nadda News #Indian Health System #Health News #Indian Hospital #Bengali News #Health Sector #সংবাদ #জেপি নাড্ডা #জেপি নাড্ডা খবর #স্বাস্থ্য ব্যবস্থা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, ভারতকে গুণমানপূর্ণ চিকিৎসার বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কেন্দ্রীয় সরকার দৃঢ় প্রচেষ্টা চালাচ্ছে। অ্যাডভান্টেজ হেলথকেয়ার ইন্ডিয়ার অষ্টম সংস্করণের অনুষ্ঠানে একটি ভিডিও বার্তায় তিনি এই বিষয়ে জোর দিয়ে বলেন, চিকিৎসা ভ্রমণকে সরকার সহযোগিতা ও আস্থা তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করছে, যা বিভিন্ন দেশের মানুষের মধ্যে মানুষে-মানুষের সম্পর্ককে শক্তিশালী করবে।

{link}

নাড্ডা আরও উল্লেখ করেন, ভারতের অত্যন্ত দক্ষ চিকিৎসা পেশাদাররা এবং আধুনিক স্বাস্থ্যপরিষেবা পরিকাঠামো হৃদরোগ, ক্যান্সার, অঙ্গ প্রতিস্থাপন, অর্থোপেডিক্স এবং নিউরোসায়েন্সসহ বহু বিশেষায়িত ক্ষেত্রে উন্নতমানের চিকিৎসা প্রদান করছে। এই সক্ষমতা ভারতকে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটনের শীর্ষস্থানীয় কেন্দ্রে পরিণত করবে। যা দেশের স্বাস্থ্য খাতের দ্রুত উন্নয়ন এবং আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সাফল্যকে প্রতিফলিত করে। ২০২৪ সালের জুন থেকে এই পদে দায়িত্ব পালনকারী নাড্ডা স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছেন। এই উদ্যোগগুলি নয় শুধু চিকিৎসা পরিষেবা উন্নত করবে বরং অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

সর্বশেষ আপডেট: