Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

UK : ১৬ বছরেই এবার ব্রিটেনে ভোটের অধিকার!

Loading... দেশ
UK : ১৬ বছরেই এবার ব্রিটেনে ভোটের অধিকার!
#News #Breaking news #United Kingdom #Angela Rayner #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গণতন্ত্রের বিকাশকে মাথায় রেখে দেশ গঠনের কাজে আরো নব প্রজন্মকে আনার জন্য ব্রিটেনে (United Kingdom) ভোটাধিকারের বয়স আরো কমিয়ে আনা হলো। ভোট দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ১৬ করার প্রস্তাব ব্রিটেনে। গণতন্ত্রে কমবয়সিদের অংশগ্রহণের পরিমাণ বৃদ্ধি করতেই এই প্রস্তাব করা হয়েছে।

{link}

এমনটাই জানিয়েছেন দেশের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার (Angela Rayner)। এবার যদি পার্লামেন্টে সেটি পাশ হয়ে যায় তাহলে গোটা ব্রিটেন স্কটল্যান্ড ও ওয়েলসের সঙ্গে একসারিতে বসবে। ওই দুই দেশে যথাক্রমে ১৬ ও ১৭ বছর হল ভোটদানের ন্যূনতম বয়স।

{link}

২০২৪ সালে ব্রিটেনের নির্বাচনে ভোট পড়েছিল ৫৯.৭ শতাংশ। যা ২০০১ সাল থেকে ধরলে সর্বনিম্ন। এই পরিসংখ্যান সামনে আসার পরই আশঙ্কার জন্ম হয়। গবেষণার পর দেখা গিয়েছে, ভোটারের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করলে ভোটদানের শতকরা হার বৃদ্ধি পাবে।

সর্বশেষ আপডেট: