Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Donald Trump : আবার ইউক্রেন রাশিয়ার হবে, ট্রাম্প

Loading... দেশ
Donald Trump : আবার ইউক্রেন রাশিয়ার হবে,  ট্রাম্প
#News #Breaking News #Donald Trump #Russia-Ukraine #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই বক্তব্যর কারণ খুঁজে পাচ্ছে না অনেকেই। আমেরিকার সহযোগিতায় বহু লড়াই করে একসময় ইউক্রেন বৃহত্তর সোভিয়েত থেকে বিচ্ছিন্ন হয়। আবার ইউক্রেন রাশিয়ার হবে, এই মন্তব্যের কারণ কি? প্রায় তিনবছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে থাকলে এই যুদ্ধ হতই না।

{link}

কিন্তু যুদ্ধের তিন বছর পূর্তির মাত্র কয়েকদিন আগে ইউক্রেন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ট্রাম্প। বিখ্যাত সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনও সমঝোতা করতে পারে। আবার সেটা নাও হতে পারে। আবার এমনটাও হতে পারে, ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল।” স্বাভাবিক কারণের প্রশ্ন উঠেছে, বিশ্বের অন্যতম রাজনীতিকের এ হেন মন্তব্যের কারণ কি? ট্রাম্পের এমন মন্তব্য ঘিরেই চলছে জোর চর্চা। ঠিক কী বলতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার চুলচেরা বিশ্লেষণ করছে ওয়াকিবহাল মহল।

{link}

চলতি সপ্তাহেই জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে। তার ঠিক আগেই এমন মন্তব্য করেছেন ট্রাম্প। উল্লেখ্য, দিনকয়েক আগেই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন তিনি। ট্রাম্পের মতে, যুদ্ধ রুখতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করাই যেত। তিনি বলেন, “আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম। যদিও জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন ‘আমি লড়াই করব’।” ট্রাম্প মনে করেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পালটা হামলার সিদ্ধান্ত ভুল ছিল।

সর্বশেষ আপডেট: