header banner

Feature: দেশে বেকার ভাতা ও এটির প্রভাব! এক ঐতিহাসিক বিবর্তনের কঙ্কালসার চিত্র

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্প চালুর পর বেকার ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান জোরআলোচনা। আসুন দেখে নিই স্বাধীনতার পরবর্তী সাত দশকে ভারতের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে 'বেকারত্ব' একটি জ্বলন্ত সমস্যা এবং কখন কোন রাজ্য কেন্দ্র কিভাবে তা মোকাবিলা করার চেষ্টা করেছে। একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে ভারত সরকার বিভিন্ন সময়ে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও, সরাসরি 'বেকার ভাতা' প্রদানের কোনো কেন্দ্রীয় আইন আজও দেশে বলবৎ হয়নি। তবে ভারতের বিভিন্ন রাজ্য সরকার এবং বিশেষ কিছু প্রকল্পের মাধ্যমে এই অভাব পূরণের চেষ্টা করা হয়েছে।

ভারতে বেকার ভাতা প্রদানের ইতিহাস মূলত রাজ্যভিত্তিক। কেন্দ্রীয়ভাবে ১৯২৩ সালে ব্রিটিশ আমলে কর্মসংস্থান বিনিময় কেন্দ্র বা Employment Exchange ধারণাটি এলেও, স্বাধীনতার পর এর মূল লক্ষ্য ছিল কর্মসংস্থানের তথ্য প্রদান করা, ভাতা নয়। ১৯৯০-এর দশকের পর থেকে কেরালা, তামিলনাড়ু এবং পরবর্তীকালে রাজস্থান ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো নিজস্ব কোষাগার থেকে বেকারদের জন্য নির্দিষ্ট ভাতার ঘোষণা করে।ভারতবর্ষের ইতিহাসে ২০০৫ সালে পাস হওয়া জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA) একটি মাইলফলক। এটি সরাসরি 'বেকার ভাতা' না হলেও, গ্রামীণ এলাকায় ১০০ দিনের কাজের আইনি অধিকার দেয়। যদি সরকার ১৫ দিনের মধ্যে কাজ দিতে ব্যর্থ হয়, তবে আইনত আবেদনকারীকে বেকার ভাতা (Unemployment Allowance) প্রদান করতে সরকার বাধ্য থাকে।

{link}

পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী (Yuvashree) প্রকল্প বর্তমান সময়ে অন্যতম আলোচিত একটি নাম ছিল। ২০১৩ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকে নাম নথিভুক্ত করা শিক্ষিত বেকারদের মাসে ১৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে এসেছে যুব সাথী। একইভাবে রাজস্থানের 'মুখ্যমন্ত্রী যুব সম্বল যোজনা' বা হরিয়ানার 'সক্ষম যুব' প্রকল্পের মাধ্যমেও বিভিন্ন রাজ্যে ভাতার প্রচলন রয়েছে। ভারতে বেকার ভাতা প্রদানের কোনো নির্দিষ্ট জাতীয় আইন কতবার চালু হয়েছে তার কোনো রেকর্ড নেই, কারণ এটি কোনো স্থায়ী আইন নয়। রাজনৈতিক দলগুলো ভোটের ইশতেহারে বারবার এই প্রতিশ্রুতি দিলেও, মূলত প্রশাসনিক আদেশের মাধ্যমেই এগুলো কার্যকর হয়। বিশেষজ্ঞদের মতে, কেবল ভাতা দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়, তবে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা শিক্ষিত যুবসমাজের কাছে একটি বড় অবলম্বন।

অন্য রাজ্যে প্রকল্পগুলো তেমনভাবে সফল না হলেও পশ্চিমবঙ্গে আগামী দিনে কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে। অপরদিকে বেহাল রাস্তাঘাট থেকে সেতু বেহাল রাজ্যের কোষাগারও। এমতাবস্থায় এই ধরনের প্রকল্প বাস্তবায়ন কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন তুলেছে বিরোধীরা এমনকি প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও। DA মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার মহার্ঘভাতা নিয়ে কোন সদিচ্ছা না দেখিয়ে এই ধরনের ভাতার রাজনীতি সুপ্রিম কোর্ট ভালোভাবে নেয় কিনা সেটাও এখন বড় প্রশ্নের। আগামী দিনে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন বনাম ভাতা কোন পথে রাজ্য রাজনীতির বিভাজন ঘটে সেটাই এখন দেখার।

{ads}

Unemployment Jobs Feature Story Special Story Employment Yuva Sathi Prakalpa ভাতা বেকার ভাতা বেকার ভাতা ও এটির প্রভাব

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article