Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kashmir: খুব শীঘ্রই নিজে থেকেই ভারতে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর মন্তব্য ভিকে সিংহের

Loading... দেশ
Kashmir: খুব শীঘ্রই নিজে থেকেই ভারতে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর মন্তব্য ভিকে সিংহের
#news #India #POK #VK Singh #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শীঘ্রই নিজে থেকেই ভারতের সঙ্গে মিশে যাবে পাক অধিকৃত কাশ্মীর। সম্প্রতি এমনই দাবি করেছেন দেশের একজন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় মন্ত্রী। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজস্থানের দৌসায় এই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান ভিকে সিংহ। চলতি বছরই রয়েছে রাজস্থান বিধানসভার নির্বাচন। এখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, শীঘ্রই নিজে থেকেই ভারতের সঙ্গে একীভূত হবে পাক অধিকৃত কাশ্মীর। একটু অপেক্ষা করুন। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। 

{link}
নির্বাচনমুখী রাজস্থানে পরিবর্তন সঙ্কল্প যাত্রার আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। সেই কারণেই দৌসায় এসেছিলেন মন্ত্রী। 
প্রসঙ্গত, শিয়া মুসলমানরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন লাদাখের কারগিল চেকপোস্ট খুলে দেওয়ার। সেই প্রসঙ্গেই পাক অধিকৃত কাশ্মীরের ভারতে মিশে যাওয়ার কথা বলেন মন্ত্রী। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের জনসংখ্যা ৪৫ লাখের কাছাকাছি। এর ৯৭ শতাংশই মুসলিম। বাকি তিন শতাংশ হিন্দু সহ অন্যান্য ধর্মের।
কেবল পাকিস্তান নয়, চিনা আগ্রাসন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নেরও উত্তর দিয়েছেন বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী। মানচিত্রের নয়া সংস্করণে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের এলাকা বলে দেখিয়েছে বেজিং। এদিন সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা চিনের পুরনো অভ্যাস। শুধুমাত্র ভারতের কিছু অংশ নিয়ে মানচিত্র প্রকাশ করে ওরা কিছু করতে পারবে না। এতে কিছু বদলাবে না। কোন এলাকাগুলি আমাদের, আমাদের সরকার তা স্পষ্ট করে দিয়েছে। অবান্তর দাবি করলেই অন্য লোকের এলাকা আপনার হয়ে যায় না। 

{link}
প্রসঙ্গত, নয়াদিল্লি বরাবরই দাবি করে আসছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের। অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। মে মাসে গোয়ায় অনুষ্ঠিত এসসিও-র বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোও। তাঁর সামনেই অবৈধভাবে দখল করা এলাকা তাঁরা কখন ফাঁকা করে দেবেন, এ প্রশ্নও তুলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কংগ্রেস সরকারের আমলে রাজস্থানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এদিন তাও জানিয়েছেন মন্ত্রী। 

সর্বশেষ আপডেট: