Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

PM Modi: ফুলিয়ার তাঁত শিল্পী নরেন্দ্র মোদীর জন্মদিনে পাঠালেন এক অসাধারণ উপহার!

Loading... দেশ
PM Modi: ফুলিয়ার তাঁত শিল্পী নরেন্দ্র মোদীর জন্মদিনে পাঠালেন এক অসাধারণ উপহার!
#Narendra Modi #National #Modiji's Birthday #Weaver #Phulia #ফুলিয়া #তাঁত শিল্পী #উপহার #মোদীজির জন্মদিন

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশের সর্বত্র সারা বছর ধরে করা হবে নানা অনুষ্ঠান। পশ্চিমবঙ্গও বাদ যাবে না। এখানেও হবে বহু অনুষ্ঠান। এবার নদীয়ার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী বীরেন্দ্র কুমার বসাক মোদীকে পাঠালেন অসাধারণ এক শাড়ি, যেখানে তিনি নিজে প্রধানমন্ত্রীর মুখশ্রী চিত্রিত করেছেন। তাঁতের শাড়িতেই এবার ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের তত্ত্বাবধানে সিল্কের জামদানি বুননে তৈরি হয়েছে এই বিশেষ লাইন ‘আর্ট পোর্টেট’। তবে এটি কোনও ছবি আঁকা নয়, সম্পূর্ণটাই হাতে বোনা। প্রায় ১০ দিন সময় নিয়ে এই অনন্য শিল্পকর্মটি তৈরি করেছেন বীরেন কুমার বসাকের গুণী তাঁতী বিবেক বিশ্বাস। বীরেনবাবু জানান, এটি বিক্রির জন্য তৈরি করা হয়নি।

প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার তাঁতশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার একটি নিদর্শন হিসেবেই এটি তৈরি করা হয়েছে। বীরেনবাবুর পুত্র অভিনব বসাকের ভাবনা থেকেই জামদানিতে ‘ফাইন আর্ট লাইন’ আর্টের কাজ শুরু হয়। ২০১৬ সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দিয়ে এই ধরনের কাজ শুরু হয়েছিল। এরপর একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘লাইন আর্ট পোর্টেট জামদানি ওয়াল আর্ট’। ইতিমধ্যে শিল্পীর তৈরি হস্ত চালিত তাঁতের শাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে।

সর্বশেষ আপডেট: