Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bihar Protest: প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল পাটনা, চলল জলকামান! দাবিতে অনড় ছাত্র ও চাকরিপ্রার্থীরা

Loading... দেশ
Bihar Protest: প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল পাটনা, চলল জলকামান! দাবিতে অনড় ছাত্র ও চাকরিপ্রার্থীরা
#Bihar Student Protest #Bihar Protest News #BPSC Exam #Bihar News #Bengali News #সংবাদ #বিহার বিক্ষোভ #বিহার প্রতিবাদ #ছাত্র বিক্ষোভ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার ছাত্র বিক্ষোভে উত্তাল বিহার। অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানী পাটনায়। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষা বাতিলের দাবির পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ কে কেন্দ্র করে মঙ্গলবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পাটনা। মঙ্গলবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেই রাজভবন অভিযান কে কেন্দ্র করেই দিল্লি ও রাঁচির পর উত্তাল বিহার। রাজধানীর রাস্তায় লাঠিচার্জ, চালানো হল জলকামান। 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোনোর সময় পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারী পরিক্ষার্থীদের। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। গাঁধী ময়দানের কাছে প্রতিবাদকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান দাগে পুলিশ। 

এই প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI -এর তরফে জানানো হয়েছে, দুপুরে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আর এগোনো যাবে যাবে, আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়ে দেয় পুলিশ। তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

প্রসঙ্গত, ৭০ তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ আরও বেশ কিছু অভিযোগ নিয়ে গত কয়েক দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন শিক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়মের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন তাঁরা। এছাড়াও শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মে বদল, পরীক্ষায় নেগেটিভ মার্কিং তুলে দেওয়ার দাবি করা হয়েছে। মঙ্গলবার ছাত্রছাত্রী ও চাকরীপ্রার্থীদের এই বিক্ষোভে এসেছিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার। তাঁর মতে, শুধুমাত্র শিক্ষক নিয়োগই নয়, বিপিএসসি এবং সাব-ইনস্পেকটর নিয়োগেও অনিয়মের অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগের বিরুদ্ধেই আন্দোলন চলছে। 

বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে এই বিষয়ে চিঠি লিখে সরকারকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে তিনি বিপিএসসি, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল নিয়োগ সহ বিহারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে আসার দাবি জানিয়েছেন। বিগত পরীক্ষাগুলিতে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলির নিরপেক্ষ তদন্তের দাবিও করেছেন তিনি। 

উল্লেখ্য ইতিমধ্যেই বিক্ষোভের উপর নজর রেখে মঙ্গলবার ‘মাসিক বিদ্যার্থী সহযোগ শিবির’ চালু করার কথা ঘোষণা করা হয়েছে বিহার সরকারের তরফে। পড়ুয়ারা সেখানে নিজেদের অভিযোগ জমা করতে পারবেন। অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য চালু হয়ে গিয়েছে এই বিশেষ শিবির। বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই শিবিরের আয়োজন করা হবে। ইতিমধ্যেই জমা পড়েছে কয়েক হাজার অভিযোগ। যদিও, সরকারের এই পদক্ষেপে সন্তুষ্ট নন প্রতিবাদকারীরা। তাদের আন্দোলন চলছে।  

সর্বশেষ আপডেট: