Unable to load live videos at this time.
Live:

Live in Facebook

Cooking Gas Crisis: সমস্যা বেড়েই চলেছে! স্বীকার পেট্রোলিয়াম মন্ত্রকের

Loading... দেশ
Cooking Gas Crisis: সমস্যা বেড়েই চলেছে! স্বীকার পেট্রোলিয়াম মন্ত্রকের
#Cooking Gas #Gas Crisis #Oil Ministry #Indane #HP #সংবাদ #গ্যাস সংকট #নরেন্দ্র মোদি

যুদ্ধের আবহে দেশজুড়ে গ্যাসের হাহাকার। পশ্চিম এশিয়ার যুদ্ধ শুধু পশ্চিম এশিয়ায় আর সীমাবদ্ধ নয়। তার প্রভাবে বিশ্বের বহু দেশ দিশেহারা হয়ে পড়েছে। ভারত গ্যাস ও তেলের অভাবটা কিছুটা মেটানোর চেষ্টা করছিল। কিন্তু আর হচ্ছে না। দেশজুড়ে রান্নার গ্যাস বা এলপিজি নিয়ে আতঙ্কের আবহের মধ্যে কেন্দ্রীয় সরকার দাবি করেছে, ধীরে ধীরে ‘প্যানিক বুকিং’  কমতে শুরু করেছে এবং এখন অধিকাংশ গ্রাহক অনলাইনে বুকিং করছেন। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে এলপিজি সরবরাহে চাপ পড়েছে বলে স্বীকার করেছে মোদি সরকার।

{link}

সময়ের সঙ্গে সমস্যা কমার পরিবর্তে তা আরও বেড়ে চলেছে। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশের জ্বালানি নিরাপত্তাই সরকারের প্রধান লক্ষ্য এবং প্রয়োজন হলে রাশিয়া থেকেও এলপিজি কেনা হবে। পাশাপাশি ইরান এবং ইজরায়েলকে একযোগে নিশানা করে জয়সওয়াল বলেন, জ্বালানি পরিকাঠামোর উপর হামলা অগ্রহণযোগ্য। একই বিষয়ে বৃহস্পতিবার পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের বড় ধরনের ঘাটতি নেই। বরং গুজব ও আতঙ্কের কারণে হঠাৎ করেই বুকিং বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে গত কয়েক দিনে এলপিজি উৎপাদন প্রায় ২৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

{link}
যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। প্রতিদিন প্রায় ৫০ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে দেশের একাধিক প্রান্ত থেকে কালোবাজারির অভিযোগও উঠে আসছে। সেই বিষয়টির উপর লক্ষ্য রেখে রাজ্য সরকারগুলিকে মজুতদারি ও কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিক নিয়মে গ্যাস বুক করার আবেদন জানানো হয়েছে। যদিও, এখনও রান্নার গ্যাস ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ কমেনি। সরকারের মতে, বর্তমানে মোট বুকিংয়ের প্রায় ৯০ শতাংশের বেশি প্রায় ৯৪ শতাংশই ডিজিটাল মাধ্যমে হচ্ছে। তবে গ্যাস সরবরাহ নিয়ে মোদি সরকারের অন্দরে আশঙ্কা থাকছেই।

{link}
এই প্রসঙ্গে জয়সওয়াল বলেন, হরমুজ প্রণালীতে চলমান অস্থিরতার কারণে ভারতের জ্বালানি সরবরাহ ইতিমধ্যেই প্রভাবিত হয়েছে। নতুন করে গ্যাস উৎপাদনকারী কেন্দ্রগুলির উপর হামলার ফলে ভারতের এলএনজি আমদানিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ভারত ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা করছে। আমেরিকা-সহ অন্যান্য দেশ থেকে এলপিজি আমদানির ব্যবস্থা করছে।
{ads}

সর্বশেষ আপডেট: