Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 05/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indian Sailors: ভারতীয় জাহাজে হামলা - প্রবল ক্ষোভ  প্রকাশ করেছে ভারত!

Loading... দেশ
Indian Sailors: ভারতীয় জাহাজে হামলা - প্রবল ক্ষোভ  প্রকাশ করেছে ভারত!
#Indian Sailor #Sea #Ship #Attack #ভারত #লোহিত সাগর #হামলা

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  আবার ভারতীয় জাহাজে ড্রোন হামলা। এই নিয়ে বেশ কয়েকবার ভারতীয় জাহাজে হামলা হলো। জানা যাচ্ছে,ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে এবার ভারতীয় জাহাজে হামলা। ড্রোন হামলার জেরে জাহাজটি উল্টে যায়। শেষ পর্যন্ত ডুবে যায়। জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন। তার মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। ইয়েমেনের নিরাপত্তা বাহিনী সকলকে নিরাপদে উদ্ধার করেছে। এই হামলার কড়া নিন্দা করল ভারত। এমএসভি ফাইজ নূরে অলিয়া নামে জাহাজটি হোদেইদাহের প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে ড্রোন হামলার শিকার হয়। ভারত সরকার ইয়েমেনের জলসীমার কাছে ভারতীয় জাহাজের উপর এই ‘বিনা প্ররোচনায়’ হামলার তীব্র নিন্দা করেছে। 

কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে তিনি ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA)-কে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। এক্স হ্যান্ডলে এক পোস্টে সোনোয়াল লিখেছেন, ‘ভারত এই নিরস্ত্র জাহাজের উপর বিনা প্ররোচনায় হওয়া হামলার তীব্র নিন্দা জানায়। আমাদের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। স্বস্তির বিষয়, ইয়েমেন কোস্ট গার্ডের সহায়তায় ১৪ জন নাবিকের সকলেই (যাঁদের মধ্যে ১৩ জন ভারতীয়)  নিরাপদে উদ্ধার করা হয়েছে। এবং তাঁরা মোকা বন্দরে পৌঁছেছেন।’

সর্বশেষ আপডেট: