শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার দিল্লির মতো ঝাড়খন্ডে শুরু হয়েছে ছাত্র আন্দোলন - অনেকটা CJP আন্দোলনের ধাচে। এবার ঝাড়খন্ড চাকরির পরীক্ষায় বিরাট দুর্নীতির অভিযোগ। ঝাড়খণ্ডে সরকারি চাকরি পরীক্ষায় বড়সড় দুর্নীতির বিরুদ্ধে নাগাতার ধর্না, অনশন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। আজ অর্থাত্ সোমবার তাঁরা ঝাড়খণ্ড বিধানসভা অভিযান করছেন। পড়ুয়াদের অভিযান ঠেকাতে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি রাঁচিতে। ইতিমধ্যেই বিধানসভার অনেক আগেই কাঁটাতারের ব্যারিকেড ও পুলিশে ছয়লাপ। রবিবার সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। কিন্তু সেই আলোচনা বিফল হয়েছে। এরপরেই আজ বিধানসভা ভবন অভিযানের পথে পড়ুয়ারা। ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় দেদার দুর্নীতির অভিযোগ রয়েছে। পড়ুয়াদের দাবি, এই দুর্নীতির CBI তদন্ত হোক। কিন্তু হেমন্ত সোরেনের সরকার পড়ুয়াদের দাবি মানতে নারাজ।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার ফের পড়ুাদের আলোচনার টেবিলে বসার আবেদন জানিয়েছেন। কিন্তু আন্দোলকারীরা নিজেদের অবস্থানেই অনড়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন এই দুর্নীতির তদন্তে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আন্দোলনকারী ছাত্রদের নেতা সঞ্জয় মেহতার কথায়, 'তিন দফা বৈঠক হয়ে গেলেও সরকার আমাদের ১০০ শতাংশ দাবি মেনে নেয়নি। সোমবার বিধানসভা অভিযানের কর্মসূচিকে সামনে রেখে ঝাড়খণ্ডের সমস্ত জেলা থেকে চাকরিপ্রার্থী ও আমাদের সহযোদ্ধারা নৈতিক সমর্থন জানাচ্ছেন। পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত আমরা বিপুল সংখ্যায় মিছিল করব। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই এই মিছিল অনুষ্ঠিত হবে।'
.jpeg)
