Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Food Items: সাবান, শ্যাম্পু থেকে টুথপেস্ট! আমিষ না নিরামিষ, স্পষ্ট করতে হবে প্যাকেটে

Loading... দেশ
Food Items: সাবান, শ্যাম্পু থেকে টুথপেস্ট! আমিষ না নিরামিষ, স্পষ্ট করতে হবে প্যাকেটে
#Soap #Shampoo #Toothpaste #Veg #Nonveg #FMCG Products #Narendra Modi #খাবার #নিরামিষ খাবার #আমিষ খাবার #সংবাদ #খাদ্যপণ্য

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বাংলায় চলেছে 'আমিষ-নিরামিষ' বিতর্ক। তারমধ্যেই কেন্দ্রীয় সরকার নতুন আইন চালু করলো। এবার থেকে বেশ কিছু জিনিসের উপর লিখে দিতে হবে - আমিষ না নিরামিষ। এবার থেকে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে টুথপেস্ট, অন্যান্য প্রসাধনী ও টয়লেট সামগ্রী নিরামিষ না আমিষ, সেটা জানানো বাধ্যতামূলক করা হল। এখন থেকে প্রোডাক্টটি নিরামিষ না আমিষ, সেটা জানাতে প্যাকেটের গায়ে বাধ্যতামূলক প্রতীক বা সিম্বল দিতে হবে। এর মাধ্যমেই ক্রেতারা নিজের পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, যেই প্রোডাক্ট নিরামিষ উপাদান দিয়ে তৈরি, তার প্যাকেটে সবুজ রঙের ডট দিতে হবে। এভাবেই বোঝা যাবে প্রোডাক্টটি নিরামিষ। অপরদিকে, আমিষ উপাদান দিয়ে তৈরি পণ্যের প্যাকেটে লাল বা বাদামি রঙের ডট দিতে হবে। এভাবেই আমিষ ও নিরামিষ প্রোডাক্ট চিনিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

  সরকার জানিয়েছে, প্যাকেটের মূল ডিসপ্লে প্যানেলের একেবারে উপরে এই প্রতীকটি রাখতে হবে। যার ফলে কোনও প্রোডাক্ট কেনার সময় খুব সহজেই ক্রেতারা সহজেই বুঝতে পারবেন পণ্যটি নিরামিষ না আমিষ। তাতে তাঁদের পণ্য কেনার সময় সুবিধা হবে। আমিষ ও নিরামিষ বিতর্ক এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে নতুন এই নির্দেশিকায় বিশেষভাবে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, প্রসাধনী সামগ্রী এবং টয়লেট সামগ্রীর কথা উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ আপডেট: