Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 30/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Fuel Crisis: আগামী ৬০ দিন পেট্রোল পাম্প থেকেই পাওয়া যাবে কেরোসিন

Loading... দেশ
Fuel Crisis: আগামী ৬০ দিন পেট্রোল পাম্প থেকেই পাওয়া যাবে কেরোসিন
#Oil Crisis #Petrol Pump #Kerosene Oil #Oil Price #Cooking Gas #সংবাদ #তেল #তেল সংকট #কেরোসিন তেল

 মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ভারতে যে জ্বালানির অভাব দেখা দিচ্ছে তা এবার স্বীকার করে নিলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে গ্যাসের বিকল্প জ্বালানি কেরসিন দেওয়া হবে। এবার ঘোষণা করা হলো পেট্রোল পাম্প থেকে দেওয়া হবে কেরোসিন। রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, PDS-এর মাধ্যমে কেরোসিন (SKO) পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতি জেলায় সর্বোচ্চ ২টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র। রবিবার কেন্দ্রের তরফে কেরোসিন (Kerosene) সরবরাহে বড়সড় ছাড় ঘোষণা করা হল। বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছয়, কোনও রকম ঘাটতি বা সঙ্কট না দেখা দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় দেওয়া হল।

  বিভিন্ন এলাকায় কেরোসিনের চাহিদা এবার বাড়ছে। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রান্না ও জ্বালানির জন্য কেরোসিন সরবরাহ করা হবে। পাবলিক সেক্টর অয়েল কোম্পানিগুলি এবার রিটেল চ্যানেলের মাধ্যমে কেরোসিন বন্টন বা ডিস্ট্রিবিউশন করতে পারবে। আগামী ৬০ দিন পর্যন্ত পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে। এজেন্ট/ডিলারদের কেরোসিন বিতরণের জন্য আলাদা লাইসেন্স (Form 18) নেওয়ার প্রয়োজন নেই। কেরোসিন বহনকারী ট্যাঙ্কারগুলির জন্যও নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কেরোসিন পরিবহনের জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে। তবে এও জানিয়ে দেওয়া হয়েছে যে কেরোসিন শুধুমাত্র রান্না ও আলো জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে।গৃহস্থের বাড়িতে ব্যবহারের জন্য প্রতিটি রিটেল স্টেশনে সর্বাধিক ২৫০০ লিটার কেরোসিন সংগ্রহ করে রাখা যাবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ আপডেট: