Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Fuel Price: আন্তর্জাতিক বাজারে সস্তা তেল! তবে, এখনই দাম কমছে না পেট্রোল ডিজেলের

Loading... দেশ
Fuel Price: আন্তর্জাতিক বাজারে সস্তা তেল! তবে, এখনই দাম কমছে না পেট্রোল ডিজেলের
#Petrol #Diesel #Petrol Price Drop #Fuel Price Drop #Fuel Prices News #Sports News #Crude Oil #সংবাদ #পেট্রলের দাম #ডিজেলের দাম #অপরিশোধিত তেল #সংবাদ #পেট্রলের মূল্যবৃদ্ধি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম অনেকটা কমেছে। ফলে দেশের ভিতরে তেলের দাম কিছুটা কমবে বলেই অনেকে মনে করছেন। কিন্তু না, তা হলো না। ইরান এবং আমেরিকা যুদ্ধবিরতির পথে। ইতিমধ্যেই দু’দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। হরমুজ দিয়েও এখন জাহাজ চলাচলে বিশেষ বাধা নেই। যার সুবাদে আন্তর্জাতিক বাজারে ধীরে ধীরে সস্তা হচ্ছে অশোধিত তেল। একটা সময় যে অশোধিত তেলের দাম ব্যারেলপিছু ১১০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল সেটাই এখন কমে ৭০-৭৫ ডলার। কিন্তু এই দাম কমার সুফল এখনই ভারতের আমজনতা পাচ্ছে না। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাফ জানিয়ে দিচ্ছেন, দেশে পেট্রল-ডিজেলের দাম কমার সম্ভাবনা এখনই নেই। আরও দু-তিন মাস অন্তত সময় লাগবে। হরদীপ পুরী সাফ বলছেন, ৩০ জুন পর্যন্ত মোটা অঙ্কের লোকসানে তেল বিক্রি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সব মিলিয়ে ৭৪ হাজার কোটি টাকা লোকসান হয়েছে সংস্থাগুলির। উন্নত দেশগুলিতে যেখানে জ্বালানির দাম ৩০-৫০ শতাংশ বেড়েছে, সেখানে যুদ্ধকালীন সময়ে ভারতে মূল্যবৃদ্ধি ছিল নগণ্যই। 

  পেট্রোলিয়াম মন্ত্রী স্বীকার করেছেন, এতদিন ভারত নিজের সঞ্চিত পেট্রলের ভাণ্ডার ব্যবহার করছিল। যতদিন না পর্যন্ত সস্তার অশোধিত তেল ভারতের রিফাইনারিগুলিতে এসে পৌঁছাচ্ছে ততদিন দাম কমবে না। হরদীপ পুরীর কথায়, “আজ আমরা আমাদের সঞ্চিত তেল ব্যবহার করছি। এই তেল আমরা দু’মাস আগে কিনেছি। এখন যদি এই দাম কমাটা আরও ২-৩ মাস এভাবেই কমতে থাকে, তাহলে পরে ভেবে দেখা যাবে। কিন্তু এটা আপাতত কাল্পনিক একটা পরিস্থিতি।” অর্থাৎ আগামী ২-৩ মাস তেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই। ২-৩ মাস পর কমবে কিনা সেটাও নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের উপর।

সর্বশেষ আপডেট: