Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indian Army: গ্লেসিয়ারে পাউরুটি জমে কাঠ! তাই খাচ্ছেন দেশের জওয়ানরা

Loading... দেশ
Indian Army: গ্লেসিয়ারে পাউরুটি জমে কাঠ! তাই খাচ্ছেন দেশের জওয়ানরা
#Viral News #Viral Video #Indian Army Food #Viral News #সংবাদ #ভাইরাল খবর #ভারতীয় সেনা #ফুড ভ্লগ

এভাবেই দেশ বাঁচানোর জন্য লড়াই করে যায় দেশের সেনা বাহিনী। এবার তেমনই একটা ভিডিও প্রকাশ পেয়েছে। ভারতবাসীর নিশ্চিন্ত ঘুমের দাম দেয় ভারতীয় সেনা! ভারত-পাকিস্তান এবং ভারত-চিন সীমান্তের দুর্গম অঞ্চলে তাঁরা অতন্দ্রপ্রহরী। এর জন্য় বহু মূল্য চুকোতে হয় তাঁদের। তেমনই একটি ভিডিও সামনে এসেছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, চারদিকে বরফ। কনকনে ঠান্ডায় কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে পাউরুটি। কর্তব্যরত ভারতীয় জওয়ানরা সেই পাউরুটি খেয়েই ক্ষুধা নিবারণ করছেন। ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বৎসলা সিং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, একদল সেনা জওয়ান দুর্গম পাহাড়ে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় দায়িত্ব পালন করছেন। 

   তাঁরা নিজেদের মধ্যে মজার ছলে কথা বলছিলেন। এর মধ্যেই এক জওয়ান তাঁদের খাবার একটি পাউরুটি তুলে ধরেন। পাউরুটি খেতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা হয়। বোঝা যায় কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে সেটি। যা দেখে তাঁর সঙ্গীরা হেসে ওঠেন। শেষমেশ ওই শক্ত পাউরুটিতেই কামড় বসান জওয়ান। এক জওয়ান বলতে শোনা যায়, ‘‘তা-ও আজকের পাউরুটি অন্য দিনের থেকে নরম।’’ এই ভিডিও দেখে সাধারণ জনতা টের পেয়েছে যে কোন পরিস্থিতিতে দুর্গম অঞ্চলে কর্তব্য পালন করেন সেনা জওয়ানরা। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। সকলেই সেনা জওয়ানদের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

সর্বশেষ আপডেট: