Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

CJP Protest: বিজেপির কলকাতায় 'ককরোচদের' প্রতিবাদ আন্দোলনে আপত্তি?

Loading... দেশ
CJP Protest: বিজেপির কলকাতায় 'ককরোচদের' প্রতিবাদ আন্দোলনে আপত্তি?
#CJP Protest #Suvendu Adhikari #Mamata Banarjee #Delhi Student Protest #Kolkata #ছাত্র আন্দোলন #কলকাতা #শুভেন্দু অধিকারী #মমতা ব্যানার্জি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রতিবাদ আন্দোলনে বিজেপি আপত্তি জানালেও সমর্থন করেছেন মমতা। কলকাতাতেও মিছিল করতে চেয়ে পুলিশকে চিঠি সংগঠনের। CJP-র পাশে দাঁড়িয়েছে মমতাপন্থী তৃণমূল শিবির। তবে বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অশান্তি বরদাস্ত করা হবে না। 
NEET প্রশ্নফাঁস, শিক্ষায় দুর্নীতির অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে রাজধানীতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাদের সমর্থন জানিয়েছেন সোনম ওয়াংচুক। দিনের পর দিন অনশনও করছেন তিনি। CJP-র সঙ্গে সরকারের বৈঠক হলেও সমাধান সূত্র বেরোয়নি। এরইমধ্যে দিল্লিতে আন্দোলনের সমর্থনে পথে নেমেছেন একাধিক তারকা। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও যন্তর-মন্তরে প্রতিবাদ শুরু করেছে। আসছেন নেতারাও। এই পরিস্থিতিতে কলকাতায়ও মিছিল করতে চায় CJP। দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি নিজেকে CJP-র সদস্য পরিচয় দিয়ে মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি লিখেছেন। কিন্তু কোনো উত্তর পান নি।

তবে পুলিশকে মেল করা হলেও কোনও উত্তর মেলেনি। তাঁরা উত্তরের অপেক্ষায় রয়েছেন। কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হবে। প্রায় দেড় হাজার লোক জমায়েতের সম্ভাবনা রয়েছেন। দেদীপ্য বলেন, 'আমরা পুলিশকে একাধিক মেল করেছি। উত্তর পাওয়া যায়নি।'  CJP -র পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন মমতা-পন্থী তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, 'কলকাতা পুলিশের মিছিলের অনুমতি দেওয়া উচিত। এর সঙ্গে ছাত্রদের স্বার্থ জড়িত। গোটা দেশে,দিল্লিতে প্রতিবাদ হচ্ছে। তাহলে কলকাতা পুলিশ কেন অনুমতি দেবে না? প্রতিবাদ করা সাধারণ মানুষের অধিকার। সেই অধিকার কেড়ে নিতে পারে না সরকার।'
 

সর্বশেষ আপডেট: