Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

LPG Crisis: তেল সংকটের সমাধান খুঁজতে উচ্চ পর্যায়ের বৈঠক মোদির

Loading... দেশ
LPG Crisis: তেল সংকটের সমাধান খুঁজতে উচ্চ পর্যায়ের বৈঠক মোদির
#LPG Gas #Gas Price #LPG Cylinder Crisis #Bengali News #Narendra Modi #সংবাদ #গ্যাস সিলিন্ডার #তেল সংকট

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে সময়ের সঙ্গে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে এই যুদ্ধই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সহ বহু দেশের কাছে। গ্যাসের আকাল সাধারণ মানুষের হেঁসেলে বড়সড় ধাক্কা হয়ে উঠেছে। সেই সমস্যা নিয়েই জরুরি ভিত্তিতে মিটিং করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে এই বৈঠকের সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নিজেই। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর বৈঠকের মূল লক্ষ্য দেশে তেল, গ্যাস, সার সহ সমস্ত জরুরি পণ্যের সরবরাহ যেন নির্বিঘ্ন থাকে সেই বিষয়টি নিশ্চিত করা। এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী প্রমুখ।

{link}
 মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যে ইতিমধ্যেই তেল, গ্যাস ও সারের সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি করেছে। সেই প্রভাব সরাসরি এসে পৌঁছেছে ভারতের মাটিতেও। 

{link}
 যদিও ইরান কিছুটা নরম হয়ে হরমুজ প্রণালী দিয়ে ভারতের ৩টি তেল ভর্তি জাহাজকে ইতিমধ্যে আসতে দিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বাধা তৈরি হয়েছে, তা দূর করতে সরকার নিরন্তর কাজ করছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে আমেরিকা ও ইজরায়েলের ইরানের উপর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরানও ইজরায়েল ও উপসাগরীয় দেশগুলিতে আক্রমণ চালায়। ইরানের নিয়ন্ত্রণাধীন ‘স্ট্রেট অফ হরমুজ’ বিশ্বে প্রায় ২০% জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখানে সংঘাতের কারণে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাব ভারতসহ বহু দেশের জ্বালানি সরবরাহে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী  সৌদি আরব, ইউএই, কাতার, বাহরিন, কুয়েত, জর্ডন, ফ্রান্স, মালয়েশিয়া, ইজরায়েল ও ইরানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।  

{link}
LPG সিলিন্ডারের বুকিং এক ধাক্কায় বেড়েছিল অনেকটা। তবে এখন সরবরাহ স্বাভাবিক থাকায় আতঙ্কে বুকিংয়ের প্রবণতা কমেছে। সরকার রাজ্যগুলিকে বাণিজ্যিক LPG বরাদ্দ বাড়িয়েছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি পাইপড ন্যাচারাল গ্যাস (PNG)-এর সম্প্রসারণেও জোর দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে দ্রুত নতুন PNG সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেট: