Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

LPG Crisis: জ্বালানি নিয়ে লকডাউনের প্রচার মিথ্যা! হরদীপ পুরী

Loading... দেশ
LPG Crisis: জ্বালানি নিয়ে লকডাউনের প্রচার মিথ্যা! হরদীপ পুরী
#LPG Gas #Cooking Gas #Gas Crisis #Lockdown #News #LPG News #গ্যাস সংকট #হরদীপ পুরী #নরেন্দ্র মোদি

সারা দেশ জুড়ে একটা আতঙ্ক তৈরী হয়েছে জ্বালানি গ্যাস নিয়ে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, শুনতে পাচ্ছি যে এই গ্যাস নিয়ে আনার নাকি 'লকডাউন' ঘোষণা করতে চলেছে কেন্দ্র। আজ, শুক্রবার তার স্পষ্ট উত্তর দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী। আমজনতাকে আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, এখনই লকডাউনের মতো কড়াকড়ির পথে হাঁটবে না কেন্দ্র। এতএব সেইভাবে লকডাউনের সম্ভাবনা নেই।

{link}

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘লকডাউন লাগু হবে, এমন গুজব ছড়াচ্ছে বহু জাগায়। কিন্তু এই তথ্য একেবারে ভুয়ো। আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, ভারত সরকার মোটেই লকডাউন চালু করার কথা ভাবছে না।’ তিনি জানিয়েছেন, গোটা বিশ্বে অস্থিরতা থাকলেও ভারত বারবার সেটা সামাল দিতে পেরেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। গৃহস্থ গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রল পাম্পেও তেল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ছে।

{link}

  যদিও কেন্দ্রের মতে, জ্বালানি সংকটের যাবতীয় খবর ভুয়ো। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সমস্ত পেট্রল পাম্পের পরিষেবা যথাযথ চলছে। আপাতত ৬০ দিন প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তারপরেও জ্বালানি ভাণ্ডার পূর্ণ রাখতে নানা বিকল্পের ব্যবস্থাও করা হয়েছে। জ্বালানি সংকটের জেরে দেশজুড়ে আবারও লাগু হবে লকডাউন! আমজনতার মনে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, লকডাউনের যা খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। কেন্দ্র মোটেই লকডাউনের মতো কড়াকড়ি করার কথা ভাবছে না। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং তার জেরে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ আপডেট: