Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

LPG Price: অন্তত ৪০ টাকা বাড়তে চলেছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম

Loading... দেশ
LPG Price: অন্তত ৪০ টাকা বাড়তে চলেছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম
#LPG Price Hike #LPG Cylinder #LPG Price News #Cooking Gas #রান্নার গ্যাস #সিলিন্ডারে মূল্যবৃদ্ধি #গ্যাসের দাম #খবর

সাধারণত প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দামের পুনরায় মূল্যায়ন হয়। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। যা খবর পাওয়া যাচ্ছে ৩/৪ দিনের মধ্যেই ঘরোয়া রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া ঘরোয়া LPG সিলিন্ডারের দাম একলাফে ৪০ থেকে ৫০ টাকা বাড়তে পারে। যদি এই বর্ধিত দাম অনুমোদন পেয়ে যায়, প্রায় ৪ বছর পর পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে। ২০২২ সালের পরে। বিশ্ববাজারে অশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির জেরে ভারতে খুব শিগগিরই জ্বালানির দামে বাড়তি চাপ পড়তে পারে। সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই পেট্রোল, ডিজেল এবং এলপিজির দামে বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

   যদিও বিধানসভা ভোটের আগে সরকার স্পষ্ট জানিয়েছিল, ভোট মিটতেই তড়িঘড়ি কোনও দাম বাড়ানো হবে না, তবুও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নতুন করে ভাবতে বাধ্য করছে নীতিনির্ধারকদের। মূল সমস্যার কেন্দ্রবিন্দু হল পশ্চিম এশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের জোগান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে পরিবহণ ঝুঁকিও বেড়েছে। এর ফলেই ক্রুড অয়েলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে ভারতের মতো আমদানি-নির্ভর দেশের উপর।

সর্বশেষ আপডেট: