Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Narendra Modi: G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত! ফ্রান্সে যাচ্ছেন নরেন্দ্র মোদী

Loading... দেশ
Narendra Modi: G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত! ফ্রান্সে যাচ্ছেন নরেন্দ্র মোদী
#G7 Summit #Narendra Modi News #Modi #France #France G7 Summit #News #সংবাদ #মোদি #আন্তর্জাতিক সম্মেলন

আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ এক ভূমিকা আছে। ভারতের প্রধানমন্ত্রীকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের পক্ষ থেকে। আগামী ১৫-১৭ জুন আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, ফ্রান্সের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। দু’দিনের ফ্রান্স সফরে গিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর সঙ্গে বৈঠক হয়েছে ফ্রান্সের ইউরোপ ও বিদেশ বিষয়ক মন্ত্রী জাঁ নোয়েল ব্যারটের। এদিন ফ্রান্সের বিদেশ মন্ত্রক যে বিবৃতি পেশ করেছে তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি জি৭ শীর্ষ সম্মেলনে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

  এই পরিপ্রেক্ষিতে এদিন দুই দেশের দুই মন্ত্রী জি-৭-এর কার্যক্রমে ভারতের অবদান বিশেষভাবে তুলে ধরেন। উল্লেখ্য, ২০২৫ সালে কানাডায় জি-৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি। মনে করা হচ্ছে, বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে ওই সম্মেলনে। নিশ্চিত ভাবেই বলা যায়, ফ্রান্স ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা এই সফরের অন্যতম লক্ষ্য। এর ফলে ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্কের এক নতুন রসায়ন তৈরী হবে।

সর্বশেষ আপডেট: