Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

NEET Scam: নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার জের! শিক্ষা সচিবে পদ থেকে সরানো হল বিনীত যোশীকে

Loading... দেশ
NEET Scam: নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার জের! শিক্ষা সচিবে পদ থেকে সরানো হল বিনীত যোশীকে
#NEET Scam News #Bengali News #West Bengal News #NEET News #NEET Exam News #Vineet Joshi #সংবাদ #বিনীত জোশী #প্রশ্নপত্র ফাঁস #বিজেপি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল দিল্লি সহ সমস্ত দেশ। ছাত্র সমাজের প্রবল বিক্ষোভে অনেকটাই দিশেহারা কেন্দ্রীয় সরকার। সেই অবস্থায় শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব (Education Secretary) হলেন নরেশ গাঙ্গোয়ার। বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। ২০২৫-এর জানুয়ারিতে উচ্চশিক্ষা দফতরের সচিব পদে দায়িত্ব নেন বিনীত যোশী। তাঁকে শিক্ষা দফতর থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল পঞ্চায়েতি রাজ মন্ত্রকে। অন্যদিকে, স্কুলশিক্ষা দফতরের সচিব হলেন টি কে অনিল কুমার। গ্রামোন্নয়ন দফতরের সচিব ছিলেন তিনি। ১৯৯২ ব্যাচের অফিসার বিনীত যোশী এর আগে মণিপুরের মুখ্যসচিব ছিলেন। পরীক্ষা সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র প্রথম ডিরেক্টর জেনারেলও ছিলেন তিনি। 

  কানপুর আইআইটি-র ছাত্র বিনীত যোশী একসময় সিপিএসই-র সচিব পদ সামলেছেন, সামলেছেন শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিবের পদও।অন্যদিকে যাঁকে নয়া সচিব করা হল, সেই নরেশ গাঙ্গোয়ার ১৯৯৪ ব্যাচের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার। মৎস্য মন্ত্রকের অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিভাগের সচিব পদে ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি রাজস্থানের স্কুল শিক্ষা দফতরের সচিব ছিলেন। ২০২০ সালে প্রথম কেন্দ্রে সচিব পদে দায়িত্ব পান। পরিবেশ মন্ত্রকের যুগ্ম সচিব ছিলেন তিনি। নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংক্রান্ত অনিয়মের জেরে গত কয়েকদিন ধরে তুমুল বিক্ষোভের ছবি দেখা গিয়েছে রাজধানীতে। বিক্ষোভে সামিল হন বিরোধী দলের সাংসদরাও। এই পরিস্থিতির মাঝেই কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আরও কড়া পদক্ষেপ করা হবে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক।

সর্বশেষ আপডেট: