Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

UPI: UPI-তে এবার ২হাজারের উপর লেনদেনে এবার গুনতে হবে মাশুল!

Loading... দেশ
UPI: UPI-তে এবার ২হাজারের উপর লেনদেনে এবার গুনতে হবে মাশুল!
#UPI #UPI Transaction #West Bengal #ইউ পি আই #টাকা #লেনদেন #মাশুল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তবে অবশ্যই এই মাসুল সকলকে গুনতে হবে না। নির্দিষ্ট কিছু ক্যাটাগরিকেই গুনতে হবে। নতুন নিয়ম চালু হবে আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে। নতুন নিয়মে ২০০০ টাকার বেশি পার্সন টু মার্চেন্ট বা P2M UPI পেমেন্টে সাধারণত ০.৪ শতাংশ MDR ধার্য হবে। এই টাকা দিতে হবে ব্যবসায়ীকে তাঁর পেমেন্ট গ্রহণকারী ব্যাঙ্ককে। কোনওভাবেই এই চার্জ গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না। ধরা যাক, কোনও দোকানে ৩ হাজার টাকা UPI-তে পেমেন্ট করলেন। সেক্ষেত্রে ০.৪ শতাংশ হারে ব্যবসায়ীকে ১২ টাকা MDR দিতে হবে।
আবার ৫০ হাজার টাকার পেমেন্ট হলে MDR হবে ২০০ টাকা। তবে ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে একটি সর্বোচ্চ সীমা রাখা হয়েছে। সেই ক্ষেত্রে MDR সর্বোচ্চ ৩০০ টাকা হবে। অর্থাৎ, ১ লক্ষ টাকার UPI পেমেন্টে ০.৪ শতাংশ হিসেবে ৪০০ টাকা হওয়ার কথা। কিন্তু নির্ধারিত ক্যাপের কারণে ব্যবসায়ীকে দিতে হবে সর্বোচ্চ ৩০০ টাকা।

  নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই MDR দিতে হবে ব্যবসায়ীকে। গ্রাহকের উপর এই খরচ চাপানো যাবে না। অর্থাৎ UPI-তে পেমেন্ট করার সময় আগের মতোই গ্রাহককে কোনও লেনদেনের চার্জ দিতে হবে না। শুধু তাই নয়, UPI অ্যাপগুলিও পেমেন্টের জন্য আলাদা প্ল্যাটফর্ম ফি বা অন্য কোনও চার্জ নিতে পারবে না। কিছু নির্দিষ্ট পরিষেবার জন্য আবার ০.৪ শতাংশের বদলে আলাদা ফ্ল্যাট রেট রাখা হয়েছে। রেল পরিষেবা, টেলিকম, বিমা এবং জ্বালানির মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২০০০ টাকার বেশি UPI পেমেন্টে ৫ টাকা MDR দিতে হবে। যেমন, কোনও পেট্রল পাম্পে ২০০০ টাকার বেশি UPI পেমেন্ট করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ টাকা MDR দিতে হবে। ২০০০ টাকার কম জ্বালানি পেমেন্টে কোনও MDR থাকবে না।

সর্বশেষ আপডেট: