Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Narendra Modi: প্রধানমন্ত্রী জানালেন মহাকাশ অর্থনীতিতে ভারতের বিরাট সম্ভবনা!

Loading... দেশ
Narendra Modi: প্রধানমন্ত্রী জানালেন মহাকাশ অর্থনীতিতে ভারতের বিরাট সম্ভবনা!
#Narendra Modi #India #Astronaut #Economy #নরেন্দ্র মোদী #মহাকাশ #অর্থনীতি #বার্তা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রবিবার, ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবসে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, মহাকাশ গবেষণায় ভারত যেভাবে এগিয়ে চরছে তার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। ভারতের মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির (Space Startup) উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ করে তুলতে কীভাবে মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগানো যায়,তা নিয়ে নতুন সম্ভাবনা খোঁজার পরামর্শও দেন। স্পেস স্টার্টআপগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনাচিন্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন মোদী। তাঁর মতে, শুধুমাত্র প্রচলিত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রেও এই প্রযুক্তির নতুন প্রয়োগ খুঁজতে হবে। সরকারি নীতির ধারাবাহিকতার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। স্টার্টআপ সংস্থাগুলি সরকারের সিদ্ধান্তের উপর যে আস্থা রেখেছে, তার গুরুত্ব তুলে ধরে তিনি। বলেন, “সবচেয়ে বড় বিষয় হল,আপনারা সরকারের কথার উপর বিশ্বাস রেখেছেন। আমার বরাবরই মত,আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, তাতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

 বিশ্বের মহাকাশ অর্থনীতিতে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এমন একটা সময় আসা উচিত যখন মহাকাশ ক্ষেত্রে কোনও বড় প্রযুক্তিগত সাফল্য এলেই গোটা বিশ্বের নজর ভারতের স্টার্টআপগুলির দিকে ঘুরে যাবে। মোদী বলেন,”বিশ্বের এখন ভারতীয় স্টার্টআপগুলিকে খোঁজা উচিত। তাদের মনে প্রশ্ন তৈরি হওয়া উচিত, এই ক্ষেত্রে কারা কাজ করছে? কারণ যখনই কোনও বড় সাফল্য আসে, মানুষের নজর সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়।” স্পেস স্টার্টআপ, মহাকাশ সংস্থা এবং বৃহত্তর প্রযুক্তি ক্ষেত্রের মধ্যে আরও বেশি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিদেশে চলে যাওয়া ভারতীয় পেশাদারদের দেশে ফিরে আসার প্রবণতাকেও ইতিবাচক বলে উল্লেখ করেন মোদী।

সর্বশেষ আপডেট: