Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 23/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর!

Loading... দেশ
Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ  প্রধানমন্ত্রীর!
#Narendra Modi #National #Rahul Gandhi #Prime minister #Congress #রাহুল গান্ধী #নরেন্দ্র মোদী #জাতীয় #কটাক্ষ #আক্রমণ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার আর বিশেষ রাখঢাক করে নয়, রাহুল সহ কংগ্রেস দলের বিরুদ্ধে তীব্র আক্রমন শানালেন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্মেলনে যোগ দিয়ে কংগ্রেসকে তুমুল আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তীব্র আক্রমণ শানিয়ে বললেন, ‘‘যেখানে বিশ্ব এক নতুন শৃঙ্খলা খুঁজছে, সেখানে এদেশে এমন কিছু মানুষ আছেন, যাঁরা বিশৃঙ্খলার স্বপ্ন দেখছেন।” সেই সঙ্গেই তাঁর প্রশ্ন, কংগ্রেস আর কতদিন একটা ‘ফেলড প্রোডাক্ট’ বাজারে আনার চেষ্টা চালিয়ে যাবে! কারও নাম না করলেও তিনি রাহুলের নাম নিয়েই শতাব্দীপ্রাচীন দলটিকে খোঁচা দিচ্ছেন, নিশ্চিত ওয়াকিবহাল মহল।
মোদির কটাক্ষ, ”আমি জানি না, নিজেদের ব্যর্থ পণ্যটিকে বাজারে সফল করে তোলার জন্য কংগ্রেস আর কতবার দেশকে ঝুঁকির মুখে ফেলবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রেও হয়তো ততবার রকেট উৎক্ষেপণের চেষ্টা হয় না, যতবার কংগ্রেস তাদের নেতাকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। দলটি নিজেদের ধ্বংস করতে যা খুশি করতে পারে, তাতে আমাদের কোনও আপত্তি নেই।"

  তিনি আরও বলেন, "কিন্তু একটি পরিবারকে ব্যর্থতার কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে কংগ্রেস এখন ভারতের অর্জন, মহিমা এবং উন্নয়নকে বিপন্ন করে তুলছে। আঙুর ওদের কাছে এতই টক হয়ে গিয়েছে যে, এখন সেই আঙুরগাছটিকেই ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস।” তিনি আরও বলেন, ”আজ যখন বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তখন বিশ্বের সামনে ভারতের একটি বলিষ্ঠ ভাবমূর্তি তুলে ধরা প্রয়োজন। অথচ এই মানুষগুলি কেবল দেশের সুনাম নষ্ট করতেই আগ্রহী। এঁরা বিদেশে গিয়ে ভারতের বদনাম করেন এবং বিদেশিদের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান।” প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, ”কংগ্রেস এমন এক পরজীবী হয়ে উঠেছে যে কাউকেই সফল হতে দিতে চায় না। ‘দিমাগি নকশাল’রা কংগ্রেসের মনকে এতটাই দখল করে নিয়েছে যে তারা নিজেদের চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। গ্রামে গ্রামে ধ্বংসলীলা ছড়ানো মানুষ এখন কংগ্রেসে ঢুকে দেশ ধ্বংস করতে প্রস্তুত।” আলাদা করে রাহুল গান্ধী বা ককরোচ জনতা পার্টির নাম না করলেও মোদি কাদের কাদের নিশানা করলেন তা স্পষ্টই বোঝা গিয়েছে।

সর্বশেষ আপডেট: