শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উত্তাল দিল্লি। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না ছাত্র আন্দোলন। সরকারের সঙ্গে বৈঠক ব্যর্থ হায়েছে। শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় তারা। বৃহস্পতিবার মাঝরাতে রিল (Reel) পোস্ট করেন প্রধানমন্ত্রী, দেশের যুবসমাজকে বিশেষ বার্তা দেন। সেই ভিডিয়োয় ব্যাপক সাড়া মেলে। এবার ফের ভিডিয়ো পোস্ট করেই যুবসমাজকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেনা সম্ভাষণ ‘মিত্রো’। যে কোনও বক্তব্য শুরুর আগেই তিনি এই কথা বলেন। তবে এখন সেই ভাষা বদলে, নতুন প্রজন্মের ভাষাতেই কথা বলছেন প্রধানমন্ত্রী। গতকালের ভিডিয়োতেও জেন-জ়ি দের ফ্রেন্ডস বলে উল্লেখ করেন তিনি। ধন্যবাদ জানান যুবসমাজের পরামর্শের জন্য। বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার তার কিছুক্ষণ আগে, রাত ১১টা নাগাদ ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী।
ওই ভিডিয়োয় তিনি বলেন, “থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস। গতকাল রাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম। আমার পোস্ট করা ভিডিয়োয় যেভাবে প্রতিক্রিয়া পেয়েছি এবং ইতিবাচক পরামর্শ মিলেছে, তার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা জারি থাকবে এবং আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস।” প্রধানমন্ত্রীর এই ভিডিয়োও ব্যাপক সাড়া পেয়েছে সোশ্যাল মি়ডিয়ায়। পোস্ট করার মাত্র আট মিনিটের মধ্যেই আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লক্ষ ভিউ পায়। ইন্সটাগ্রামে মাত্র ২০ মিনিটেই ১ মিলিয়ন লাইক পড়ে।প্রসঙ্গত, বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেন-জ়ি যেহেতু সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয়, তাই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদেরও ইন্সটাগ্রামে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন এবং এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যুব সমাজের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। গতকালের ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী বাকি কেন্দ্রীয় মন্ত্রীদের জিজ্ঞাসা করেন যে কতজন ইন্সটাগ্রামের মতো সোশ্যাল হ্যান্ডেল সক্রিয়ভাবে ব্যবহার করছেন?
