Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মঞ্চেও দিদির মুখে 'স্বাস্থ্য সাথী'

Loading... বিনোদন
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মঞ্চেও দিদির মুখে 'স্বাস্থ্য সাথী'
#26th Kolkata International Film Festival #Kolkata #Mamata Bannerjee #Sahrukh Khan #Opening Ceremony #8th January #Kolkata #West Bengal #India #International #Entertainment

গতকাল শুভ উদ্বোধন হল ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের। অন্য বছরের থেকে বেশ কিছুটা পিছিয়েই শুরু হল এবারের এই কলকাতার ঐতিহ্যবাহী উৎসবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ চলচ্চিত্র জতগের সব নামি নক্ষত্রেরা। এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহন করেছিলেন শাহরুখ খান। ভার্চুয়ালি বক্তব্যও রাখেন তিনি। 


গতকালের কলকাতা ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেও মুখ্যমন্ত্রীর মুখে স্বাস্থ্য সাথী-র নাম। মঞ্চ থেকে সকলকে স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে নেওয়ার অনুরোধ করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি আরও বলেছেন যে, স্বাস্থ্য সাথী কার্ড শুধু শিল্পীদের বা টেকনিশিয়ানদের জন্যে নয়। স্বাস্থ্যসাথী কার্ড সকলের জন্যে। তার এই বক্তৃতার মধ্যেও রাজনীতির ছোঁয়া রয়েছে বলে মনে করছে বেশ কিছু রাজনৈতিক মহলের মানুষ। আবার উপস্থিত সকলের স্বাস্থের কথা ভেবে এই কথা বলেছেন তিনি বলেও এক পক্ষের মতামত। যদিও এইধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়বস্তু বাইরে রাখাই ভালো। 

সর্বশেষ আপডেট: